bhorerdarpan
১৪ এপ্রিল ২০২০, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় বিশ্বের ‘বৃহত্তম লকডাউন’ ভারতে, থাকবে ৩ মে পর্যন্ত

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের সময়সীমা আগামী ৩ মে পর্যন্ত বাড়িয়েছে ভারত। প্রায় ১৩০ কোটি জনসংখ্যার দেশটিতে সবখানেই চলমান এই নিষেধাজ্ঞাকে বলা হচ্ছে বিশ্বের ‘বৃহত্তম লকডাউন’।

মঙ্গলবার ভারতের করোনা পরিস্থিতি নিয়ে টেলিভিশনে প্রচারিত জাতির উদ্দেশে ভাষণে এ নিদের্শনা দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ৩ মে পর্যন্ত ভারতের সবাইকে লকডাউনে থাকতে হবে। অন্য এলাকায় করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে আমি সবাইকে অনুরোধ জানাই।

মোদি জানান, ভারতে ইতোমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার হয়ে গেছে। সেখানে এখন করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩৬৩ জন, মারা গেছেন ৩৩৯ জন।

ইতালি-যুক্তরাষ্ট্রের মতো পশ্চিমা দেশের তুলনায় এই সংখ্যা অত্যন্ত কম হলেও বিশেষজ্ঞদের আশঙ্কা, ভারতে আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। করোনা পরীক্ষার স্বল্পতার কারণেই সেটি সামনে আসছে না।

ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, সামাজিক দূরত্ব ও লকডাউনের কারণে জাতি অনেক উপকৃত হচ্ছে। যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখি- এর জন্য অনেক বড় মূল্য চুকাতে হচ্ছে। তবে ভারতীদের জীবনের সঙ্গে এর কোনওভাবেই তুলনা চলে না।

এদিনও লকডাউনের কারণে বেকার হয়ে পড়া লাখো মানুষের ত্রাণ সহায়তার বিষয়ে কোনও নির্দেশনা দেননি এ বিজেপি নেতা। তবে বলেছেন, এর কারণে খাবারের অভাবে ভোগা দরিদ্র পরিবারগুলো, গ্রামে পৌঁছাতে না পারা অসংখ্য অভিবাসী কর্মীর জন্য তিনি কষ্ট অনুভব করছেন।

অবশ্য লকডাউন তোলার বিষয়ে কিছুটা ইতিবাচক বার্তাও দিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, দেশের যেসব জায়গায় সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কম মনে হবে, ২০ এপ্রিলের পর সেখানে লকডাউনের নির্দেশনা কিছুটা শিথিল করা হবে। কিন্তু যদি দেখা যায়, তাতে আবার সংক্রমণ বৃদ্ধির পরিস্থিতি তৈরি হচ্ছে, তাহলে ফের কঠোরভাবে লকডাউন করা হবে।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

শিক্ষার মানোন্নয়নে সাংসদ খোকন তালুকদারের সাথে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

সোনাহাট সেতু পরিদর্শনকালে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিলেন এমপি আনোয়ারুল

মাদারীপুর হাসপাতালে ২১ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্য সেবার স্বস্তি

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাঁশখালীতে ১১ দল ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল

মোরেলগঞ্জে এম পি আব্দুল আলিম এর সংবাদ সম্মেলন

কুবিতে’ বরুড়া ছাত্র- ছাত্রী পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইরান যুদ্ধের মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেন কিম

আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

১০

ঈদের ছুটি আরও বাড়ল

১১

‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ : সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও

১২

বাগেরহাটে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

১৩

কর্মচারীর ছুরিকাঘাতে ইবির সমাজকল্যাণ বিভাগের সভাপতি নিহত

১৪

৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

১৫

এবার সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৬

চার হাজার শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রদলের গণ-ইফতার আয়োজন

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়: বাণিজ্যমন্ত্রী

১৮

ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত!

১৯

আশুলিয়া থানার উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা ও র‌্যালি

২০