১০ মে ২০২০, ৭:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় মৃত্যু কমেছে ব্রিটেনে

ব্রিটেনে করোনায় মৃতের সংখ্যা গত শনিবারের তুলনায় আজ শনিবার প্রায় ৫০ শতাংশ কমেছে। করোনা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত একদিনে আরও ৩৪৬ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩১ হাজার ৫৮৭।

করোনা নিয়ে ডাউনিং স্ট্রিটে আজ ব্রিফিং করেন যোগাযোগ মন্ত্রী গ্রান্ট শ্যাপস। দেশের সার্বিক করোনা পরিস্থিতি এবং নির্দেশনা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ধারণা করা হচ্ছে, লকডাউন শিথিল করার ঘোষণা দেেবেন তিনি।

চীনের পর ইউরোপ ছিল করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র। শুরুর দিকে ইতালির অবস্থা ছিল সবচেয়ে খারাপ। তবে মোট মৃত্যুতেই তালিকে টপকে গেছে যুক্তরাজ্য। ইউরোপে এই দেশেই এখন সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া বিশ্বে মৃত্যু-সংক্রমণে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য।

শারিরীক দূরত্ব কঠোরভাবে মানা না হলে যুক্তরাজ্যে ৫ লাখ মানুষের মৃত্যু ঘটতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করার পরপরই দেশ লকডাউন করা হয়। ব্রিটিশরা জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হতে পা পারছেন না। সবাইকেই নিজ ঘরে সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

এদিকে যেকোনো দেশ থেকে আকাশপথে যুক্তরাজ‌্যে ঢোকা প্রত‌্যেককে ১৪ দিন কোয়ারেন্টাইন করে রাখার কথা সরকারকে বলেছে দেশটির আকাশপথে সেবাদানকারী সংস্থাগুলো। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় এ পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির সরকার।

যুক্তরাজ্যে কোভিড-১৯ রোগে আক্রান্ত শ্বেতাঙ্গদের তুলনায় মারা যাওয়ার চারগুণ বেশি ঝুঁকির মুখে রয়েছে কৃষ্ণাঙ্গরা। পাকিস্তানি, বাংলাদেশিসহ অন্যান্য মিশ্র জাতিসত্ত্বার মানুষেরাও রয়েছেন উচ্চ ঝুঁকিতে। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান কার্যালয় (ওএনএস) এ তথ্য জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০