bhorerdarpan
৫ এপ্রিল ২০২০, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা : আজ থেকে ব্যাংক লেনদেন ৩ ঘণ্টা

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান ছুটি আরও সাতদিন বাড়ানো হয়েছে। ৫-৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সাধারণ ছুটির সময় গ্রাহকের লেনদেনের সুবিধার্থে ব্যাংকগুলো সীমিত খোলা থাকবে। লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে ৫-৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির সময় সীমিত আকারে লেনদেন চালু রাখার নির্দেশনা জারি করে।

এর আগে একই কারণে গ্রাহকের লেনদেনের সুবিধার্থে গত রোববার (২৯ মার্চ) থেকে বৃহস্পতিবার (২ এপ্রিল) পর্যন্ত সাধারণ ছুটির সময় পাঁচদিন সীমিত আকারে ব্যাংক খোলা ছিল। ওই সময়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন হয়, আর ব্যাংক খোলা ছিল দুপুর দেড়টা পর্যন্ত। তবে পরের নির্দেশনায় ব্যাংকের লেনদেন এক ঘণ্টা এবং খোলা রাখার সময় দেড় ঘণ্টা বাড়ানো হয়েছে।

২ এপ্রিল দেশের তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ইতিপূর্বে ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ বৃদ্ধির প্রেক্ষিতে আগামী ৫-৯ এপ্রিল পর্যন্ত দৈনিক ব্যাংকিং লেনদেন সময়সূচি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য বিকাল ৩টা পর্যন্ত খোলা রাখতে পারবে।

এ সময়ে গ্রাহকের প্রয়োজনের নগদ বা চেকের মাধ্যমে অর্থ জমা ও উত্তোলনের পাশাপাশি ডিডি-পেঅর্ডার ইত্যাদি ইস্যু ট্রেজারি চালান জমাসহ বাংলাদেশ ব্যাংকের চালু রাখা বিভিন্ন পেমেন্ট সিস্টেম/ক্লিয়ারিং ব্যবস্থা আওতাধীন অন্যান্য লেনদেন সুবিধা প্রদান নিশ্চিত করতে হবে।

এর আগে বুধবার (১ এপ্রিল) সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকে এ নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছিল, জনগণের প্রয়োজন বিবেচনা করে ছুটির সময়ে বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে স্মার্ট কার্ড নিয়েও পণ্য পেলেন না অর্ধশতাধিক মানুষ

জাতিসংঘের দায়িত্বশীল ব্যাংকিং নীতিমালায় সিটি ব্যাংকের অন্তর্ভুক্তি

সিংড়ার চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত

নবনির্বাচিত সংসদ সদস্য মহোদয়ের সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

শিক্ষার মানোন্নয়নে সাংসদ খোকন তালুকদারের সাথে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

সোনাহাট সেতু পরিদর্শনকালে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিলেন এমপি আনোয়ারুল

মাদারীপুর হাসপাতালে ২১ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্য সেবার স্বস্তি

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাঁশখালীতে ১১ দল ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল

১০

মোরেলগঞ্জে এম পি আব্দুল আলিম এর সংবাদ সম্মেলন

১১

কুবিতে’ বরুড়া ছাত্র- ছাত্রী পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

ইরান যুদ্ধের মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেন কিম

১৩

আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

১৪

ঈদের ছুটি আরও বাড়ল

১৫

‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ : সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও

১৬

বাগেরহাটে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

১৭

কর্মচারীর ছুরিকাঘাতে ইবির সমাজকল্যাণ বিভাগের সভাপতি নিহত

১৮

৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

১৯

এবার সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

২০