bhorerdarpan
৯ অগাস্ট ২০২০, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা থেকে সুস্থ এক কোটি ২৭ লাখের বেশি মানুষ

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ রোববার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে এক কোটি ৯৮ লাখ দুই হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৩ লাখ ৫২ হাজার ২৬৬ জন চিকিৎসাধীন এবং ৬৫ হাজার ১৭২ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এক কোটি ২৭ লাখ ২০ হাজার ১৮৭ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ২৬ লাখ ৩৮ হাজার ৪৭০ জন, ব্রাজিলে ২০ লাখ ৯৪ হাজার ২৯৩, ভারতে ১৪ লাখ ৭৯ হাজার ৮০৪, রাশিয়ায় ছয় লাখ ৯০ হাজার ২০৭, দক্ষিণ আফ্রিকায় চার লাখ চার হাজার ৫৬৮, চিলিতে তিন লাখ ৪৪ হাজার ১৩৩, পেরুতে তিন লাখ ১৯ হাজার ১৭১, ইরানে দুই লাখ ৮২ হাজার ৭২৪, মেক্সিকোতে তিন লাখ ১৮ হাজার ৬৩৮, পাকিস্তানে দুই লাখ ৫৯ হাজার ৬০৪, সৌদি আরবে দুই লাখ ৫০ হাজার ৪৪০, তুরস্কে দুই লাখ ২২ হাজার ৬৫৬, ইতালিতে দুই লাখ এক হাজার ৯৪৭, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, জার্মানিতে এক লাখ ৯৭ হাজার ৪০০, বাংলাদেশে এক লাখ ৪৬ হাজার ৬০৪, কাতারে এক লাখ ৯ হাজার ৪৩৮, কানাডায় এক লাখ তিন হাজার ৫৬৬, ফ্রান্সে ৮২ হাজার ৮৩৬ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ১৬৮ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কুয়েতে ৬২ হাজার ৮০৬ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৬ হাজার ২৪৫, সিঙ্গাপুরে ৪৮ হাজার ৫৮৩, সুইজারল্যান্ডে ৩১ হাজার ৯০০, দক্ষিণ কোরিয়ায় ১৩ হাজার ৬৪২, অস্ট্রেলিয়ায় ১১ হাজার ৫৬১ ও মালয়েশিয়ায় আট হাজার ৭৭৫ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং সাত লাখ ২৯ হাজার ৫৪৭ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০