Shakil Shah
৩ ডিসেম্বর ২০২২, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা নিয়ে নতুন সতর্কতা ডব্লিউএইচও

ভোরের দর্পণ ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ভ্যারিইয়েন্ট নিয়ে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। তিনি বলেছেন, মানুষ যেন করোনাকে ভুলেই গেছে! এটি মোকাবিলায় মানুষের সতর্কতা কমে যাওয়া এই ভাইরাসের মারাত্মক নতুন ভ্যারিয়েন্ট তৈরি করতে পারে। গতকাল শুক্রবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ডব্লিউএইচওর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গেব্রিয়েসুস এসব মন্তব্য করেছেন।

ডব্লিউএইচওর প্রধান বলেছেন, মহামারির জরুরি অবস্থা থেকে উত্তরণের পর্যায়ে থাকলেও, এখনও আমরা পুরোপুরি রেহাই পাইনি। স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদানে বিরতি বা ধীরগতি ভাইরাসটির নতুন ধরনের আগমনের পরিবেশ তৈরি করছে।

গেব্রিয়েসুস বলেন, এ বছর কোভিড মোকাবিলা কৌশলের ত্রুটিগুলো একটি মারাত্মক নতুন ভ্যারিয়েন্টের উদ্ভবের পরিস্থিতি তৈরি করে চলেছে। চীনের কিছু অঞ্চল সংক্রমণ বৃদ্ধির ঘটনা প্রত্যক্ষ করেছে।

তিনি সতর্ক করে বলেছেন, যদি নতুন কোনো ভ্যারিয়েন্টের আগমন ঘটে, তাহলে সেটি আরও ভয়াবহ ও প্রাণঘাতী হওয়ার সব সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া তিনি বলেন, করোনায় আক্রান্তদের একটি বড় অংশই মৃদু উপসর্গে ভোগেন। কিন্তু আমাদের এটা ভুললে চলবে না, আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন, যাদের জন্য ভাইরাসটি প্রকৃত অর্থেই প্রাণঘাতী।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এই ভাইরাস। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য মতে, এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৪ কোটি ৯২ লাখ ৪৫ হাজার ২৯২ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৬ লাখ ৪৪ হাজার ৬১৬ জনের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০