Shakil Shah
১৫ অক্টোবর ২০২০, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা রুখতে ফ্রান্সে কারফিউ জারি

ভোরের দর্পণ অনলাইন:

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বুধবার (১৪ অক্টোবর) প্যারিসসহ আটটি শহরে রাতের কারফিউ জারি করেছেন। চার সপ্তাহের এই কারফিউ শনিবার থেকে কার্যকর হবে। এক টেলিভিশন বার্তায় এই ঘোষণা দেন তিনি। খবর আল জাজিরার।

ম্যাঁক্রো বলেন, ‘আমাদেরকে ব্যবস্থা নিতেই হবে। করোনাভাইরাসের সংক্রমণের লাগাম টেনে ধরতেই হবে। বর্তমানে ফ্রান্সে দৈনিক ২৭ হাজারের অধিক আক্রান্ত হচ্ছে। এটাকে ৩ হাজার থেকে ৫ হাজারের মধ্যে নামিয়ে আনতে হবে। আমরা ৯টার পর রেস্তেরা ছাড়বো না। আমরা রাতে বন্ধুদের সঙ্গে পার্টি করবো না। কারণ, আমরা জানি করোনাই ঝুঁকি অনেক বেশি এখন। আমরা উদ্বিগ্ন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।’

 

তিনি জানিয়েছেন যে আটটি শহরে কারফিউ জারি করা হয়েছে সেখানকার বাসিন্দারা জরুরি প্রয়োজন ছাড়া রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাসা থেকে বের হতে পারবেন না।

কারফিউয়ের সময়ে জরুরি প্রয়োজন ছাড়া যদি কাউকে বাইরে পাওয়া যায় তাহলে তাকে ১৫৯ ডলার তথা সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা করা হবে।

প্যারিস ছাড়া কারফিউ এর আওতায় থাকা অন্যান্য শহরগুলো হলো— লিলে, লায়ন, মার্সেই, মঁপেলিয়ের, রোয়েন, সেন্ত-এতিনে ও তুলুয়েস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০