Shakil Shah
১২ ডিসেম্বর ২০২০, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা সংক্রমণে লণ্ডভণ্ড হতে যাচ্ছে ইউরোপ

ভোরের দর্পণ ডেস্ক:

করোনা সংক্রমণে আবার লণ্ডভণ্ড হতে যাচ্ছে ইউরোপ। এই অঞ্চলের দেশগুলোতে দৈনন্দিন সংক্রমণ ও মৃত্যুর হার পাল্লা দিয়ে বাড়ছে বলে শুক্রবার সিএনএন জানিয়েছে।

সংক্রমণ বাড়ায় হাসপাতালগুলোতে রোগীর সংখ্যাও বাড়তে শুরু করেছে। এর ফলে করোনা শনাক্ত ও চিকিৎসা ব্যবস্থা চাপের মুখে পড়েছে।

রাশিয়া ও জার্মানিতে শুক্রবার করোনায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। সুইডেনের হাসপাতালগুলোর ইনটেনসিভ কেয়ার ইউনিটের ৯৯ শতাংশ পূর্ণ হয়ে গেছে। সংক্রমণ বাড়ায় ফ্রান্স কর্তৃপক্ষ লকডাউন শিথিল করবে না বলে জানিয়েয়েছে। কিছু জনসমাগমপূর্ণ স্থান বন্ধ করতে সুইডেন ‘মহামারি আইন’ প্রণয়ন করতে পারে বলে জানিয়েছে।

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জনের মৃত্যু হয়েছে। একই সময় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৮৭৫ জন। এর আগের দিন দেশটিতে সংক্রমিতের সংখ্যা ছয় হাজার কম ছিল।

ফরাসি স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান জানিয়েছেন, বৃহস্পতিবার নতুন করে ১৪ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ১২ হাজার। পরিস্থিতি সামাল দিতে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। একইসঙ্গে কারফিউর সময় রাত ৯ থেকে সকাল ৬টার পরিবর্তে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত করা হয়েছে।

শুক্রবার রাশিয়াতেও রেকর্ড সংখ্যক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এদিন দেশটিতে ৬১৩ জনের মৃত্যু হয়েছে বলে করোনা টাস্কফোর্স জানিয়েছে। একই সময় দেশটিতে নতুন করে ২৮ হাজার ৫৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সুইডেনের হাসপাতালগুলোর ইনটেনসিভ কেয়ার ইউনিটের ৯৯ শতাংশ পূর্ণ হয়ে গেছে।

স্টকহোমের স্বাস্থ্য পরিচালক বিজর্ন এরিকসন বুধবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা বর্তমানে গুরুতর পরিস্থিতির মধ্যে রয়েছি এবং আমাদের সাহায্য প্রয়োজন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০