Shakil Shah
১৬ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কলমাকান্দার গরীবের ডাক্তার আব্দুল ওহাব আর নেই

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর থানার বংশীকুন্ডা(দঃ) ইউনিয়নের গরীবের ডাক্তার খ্যাত আব্দুল ওহাব (৭০) আর নেই। দীর্ঘদিন লিভার ক্যান্সারে আক্রান্ত থাকার পর মঙ্গলবার সকালে বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের গড়াকাটা গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডাক্তার আব্দুল ওহাব। মৃত্যুকালীন সময়ে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, কলমাকান্দা উপজেলার বিশরপাশা বাজারে দীর্ঘ ৪০ বছর স্থানীয় পল্লীচিকিৎসক হিসেবে সাধারন খেটে খাওয়া মানুষদের চিকিৎসা দিয়েছেন। কোনোদিন তিনি গরীব অসহায় রোগীদের কাছ থেকে বেশী ফি নেন নি। এইজন্য তিনি এলাকায় গরীবের ডাক্তার হিসেবে বেশ পরিচিত। তার বর্ণাঢ্য জীবনে বংশীকুন্ডা (দঃ) ইউনিয়ন আ’লীগের অন্যতম একজন সংগঠক ছিলেন। দেড় যুগেরও বেশী সময় ধরে তিনি ইউনিয়ন আ’লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে এলাকার তৃণমূল মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০