bhorerdarpan
২০ এপ্রিল ২০২০, ৮:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় করোনা আতংক ইউএনও ও পিআইও অফিসে প্রবেশে নিষেধাজ্ঞা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: নভেল করোনা ভাইরাস থেকে বাঁচতে পটুয়াখালীর কলাপাড়া ইউএনও কার্যালয় ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)’র কার্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। রবিবার ইউএনও কম্পাউন্ডে গিয়ে এ চিত্র দেখা গেছে। জানা যায়, দেশে জ্যামিতিক হারে বাড়তে থাকা করোনা সংক্রমন পরিস্থিতিতে ইউএনও এবং পিআইও অফিসে কর্মরত ষ্টাফরা নিজেদের বাঁচাতে এ অঘোষিত নিষেধাজ্ঞা জারী করে। এতে ইউএনও অফিস’র সিঁিড়র প্রবেশ পথে কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে জরুরী ত্রান, আইন শৃঙ্খলা কিংবা চিকিৎসা সেবাদান কারী কাজের সাথে সংশ্লিষ্ট ছাড়া কাউকে ইউএনও’র কক্ষে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের চার পাশে প্লাষ্টিকের দড়িতে ছোট লাল পতাকা সাদৃশ কাপড়ে বেঁধে আটকে দেয়া হয়েছে, যাতে ত্রান কার্যক্রম পরিচালনার সাথে সংশ্লিষ্ট প্রশাসনের লোক ছাড়া কেউ প্রবেশ করতে না পারে।
ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো: ফারুকুজ্জামান গনমাধ্যম কর্মীদের বলেন, আপনারা ঘরে থাকুন। আপনি ঘরের বাহিরে আসার কারনে আপনার পরিবারের সদস্যরা ঝূঁকিতে রয়েছে। মুঠো ফোনে তথ্য সংগ্রহ করে সংবাদ তৈরী করুন। পিআইও তপন কুমার ঘোষ বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিজেদের রক্ষার জন্য ষ্টাফরা সাধারনের প্রবেশে নিষেধাজ্ঞার জন্য এ উদ্যোগ নিয়েছে।
এদিকে পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী জানান, পটুয়াখালী জেলার পাশ্ববর্তী জেলা বরিশাল ও বরগুনা জেলার করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক রবিবার সন্ধ্যা ৬ টা থেকে থেকে পটুয়াখালী জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মিরসরাইয়ে আন্তঃজেলা ছিনতাই চক্রের দুই সদস্য কে জনতার গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটির লংগদুতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

অসহায় শিক্ষার্থী সোহাগের ফরম পূরণে আর্থিক সহায়তা লংগদু জোনের

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আশুলিয়ায় বাড়িওয়ালাদের সাথে বিএনপি নেতাদের ইফতার পার্টি

জাতীয় স্মৃতিসৌধে নব-নির্বাচিত চীফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা নিবেদন

পটুয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আরও কর্মসংস্থান তৈরির প্রত্যাশা এমজিআই’র

১০

১৬ মার্চ দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী

১১

মাদারীপুরের ডাসারে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫

১২

শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে বোলিংয়ে নিউজিল্যান্ড

১৩

ফুলবাড়ীতে দুইশত অবৈধ্যস্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসন

১৪

হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার

১৫

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৬

নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৭

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৮

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

২০