Online Desk
৮ মার্চ ২০২৬, ৭:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কাপাসিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর -৪, কাপাসিয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মু. সালাহউদ্দিন আইউবী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর সভাপতিত্বে ও বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনির পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোঃ শেফাউল হক, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আতিকুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, থানার উপ-পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, সকল ক্ষেত্রে নারীদের অধিকার সম্পর্কে তাদের নিজেদের সচেতন হতে হবে। বিশ্বাস, আস্থা এবং দৃঢ়তা থাকলে একজন নারী সকল ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবে। আধুনিক বিশ্বে নারীরা কর্মক্ষেত্রে অনেকাংশে সফলতা অর্জন করতে পেরেছে। নিজ অবস্থানে সকলকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দায়িত্ব পালনে সচেষ্ট হলেই অধিকার আদায়ে সফল হওয়া সম্ভব।

সভাশেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা মহিলা সংস্থার ব্যানারে আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে উপজেলা চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০