Shakil Shah
২৩ সেপ্টেম্বর ২০২১, ৪:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোর গ্যাং আইনশৃঙ্খলা বাহিনীর জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে: আইজিপি

`গত তিন বছর ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য কিশোর গ্যাং একটা বিশাল চ্যালেঞ্জ তৈরি করেছে। আমরা সেটা মোকাবিলা করার চেষ্টা করছি।’ আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারের মধুবাগে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

র‍্যাব কর্তৃক নির্মিত ‘কিশোর অপরাধ বিরোধী সামাজিক প্রচারণা কার্যক্রম’-এর একটি বিজ্ঞাপন প্রদর্শনীর জন্য অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ‘সবার হোক একটাই পণ, কিশোর অপরাধ করব দমন’ স্লোগানের বিজ্ঞাপনটি উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আইজিপি বলেন, `আমাদের সংসদে নতুন নতুন আইন প্রণয়ন হচ্ছে। আদালতও অনেক নির্দেশনা দিচ্ছেন। সে ক্ষেত্রে কিশোর আইনও হালনাগাদ হয়েছে। কোনো ব্যক্তি ১৮ বছর বয়স পর্যন্ত শিশু হিসেবে গণ্য হয়। কিন্তু বর্তমানে দেশে আইন পরিবর্তন করার কারণে যেটা হয়েছে তাতে যে যুবকে পরিণত হয় তাকেও শিশু হিসেবে গণ্য করা হয়। ফলে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আবার বর্তমান আইন অনুযায়ী কিশোর অপরাধীকে গ্রেপ্তারও করা যাবে না। তাদের সংশোধনাগারে পাঠাতে হবে। এতে করে সেই সংশোধনাগারের সংখ্যাও কম। ফলে কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রণ কঠিন হয়ে যাচ্ছে। তবু আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। আশা করছি এটিও নিয়ন্ত্রণে আসবে।’

অভিভাবকদের উদ্দেশে বেনজীর আহমেদ বলেন, সন্তানের জন্য বাবা-মায়েরও দায়িত্ব রয়েছে। তারা কী করে, কোথায় যায়, কার সঙ্গে মেশে—এগুলো দেখা প্রতিটি পরিবারের দায়িত্ব। একই সঙ্গে প্রয়োজন সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মিরসরাইয়ে আন্তঃজেলা ছিনতাই চক্রের দুই সদস্য কে জনতার গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটির লংগদুতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

অসহায় শিক্ষার্থী সোহাগের ফরম পূরণে আর্থিক সহায়তা লংগদু জোনের

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আশুলিয়ায় বাড়িওয়ালাদের সাথে বিএনপি নেতাদের ইফতার পার্টি

জাতীয় স্মৃতিসৌধে নব-নির্বাচিত চীফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা নিবেদন

পটুয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আরও কর্মসংস্থান তৈরির প্রত্যাশা এমজিআই’র

১০

১৬ মার্চ দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী

১১

মাদারীপুরের ডাসারে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫

১২

শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে বোলিংয়ে নিউজিল্যান্ড

১৩

ফুলবাড়ীতে দুইশত অবৈধ্যস্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসন

১৪

হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার

১৫

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৬

নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৭

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৮

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

২০