২৫ এপ্রিল ২০২০, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মজিবুর রহমান, কেন্দুয়া (নেত্রকোণা) : নেত্রকোণার কেন্দুয়ায় খাদ্য বান্ধব কর্মসূচির এক ডিলারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির লিখিত অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার খাদ্য বান্ধব কর্মসূচির কয়েকজন কার্ডধারী উপজেলা নির্বাহী অফিসারের কাছে উপজেলার মাসকা ইউনিয়নের ডিলার শহিদুল হক ফকির বাচ্চু বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। সুত্রে জানা গেছে, প্রভাব খাটিয়ে ডিলার শহিদুল হক ফকির বাচ্চু বেশ কয়েকজন কার্ডধারী সুবিধাভোগীকে চাউল দেয়নি।

এছাড়া যাদেরকে দেয়া হয়েছে তাদেরকে ৩০ কেজি চালের স্থলে ২৫/২৬ কেজি চাউল দেওয়া হয়। তাছাড়া কার্ডধারীরা চালের জন্য আসলে শেষ হয়ে গেছে, চাল দেওয়া যাবে না। বিভিন্ন অজুহাতে কার্ডধারীদের চাউল না দিয়ে কালোবাজারে বিক্রয় জাল দস্তখতে মাস্টার রোল তৈরী করে অফিসে জমা দেন।

মাসকা গ্রামের ৭৭ নং কার্ডধারী মতি মিয়া জানান ২০১৮ সালে অক্টোবর মাসের পর ওই ডিলার তাকে চাল দেননি। একই গ্রামের ৭৬ নং কার্ডধারী আমজদ আলী সর্বশেষ ২০১৯ সালে ১৫ এপ্রিল চাউল, সাতাশি গ্রামের ১৪২ নং কার্ডধারী ইউসুব মিয়া সর্বশেষ ২০১৯ সালে ১০ অক্টোবর, সাতাশি গ্রামের ১৯৪ নং কার্ডধারী জহুরা সর্বশেষ ২০১৯ সালে ০৬ নভেম্বর, মাসকা গ্রামের ৭০ নং কার্ডধারী রহিছ মিয়া সর্বশেষ ২০১৯ সালে ০৫ এপ্রিল, মাসকা গ্রামের ১২৫ নং কার্ডধারী সবুজ মিয়া সর্বশেষ ২০১৯ সালে ডিসেম্বর, মাসকা গ্রামের ১২০ নং কার্ডধারী তারাবানু সর্বশেষ গত মার্চ২০১৯ ইং চাল উত্তোলন করতে পেরেছিলেন বলে জানিয়েছেন তারা।

তারা আরো জানায়, চাল আনতে গেলে চাল নাই, শেষ হয়ে গেছে বলতো ডিলার শহিদুল হক ফকির বাচ্চু। এছাড়াও ডিলার তাদের সাথে খারাপ আচারণ করতেন বলে অভিযোগ করেন ভূক্তভোগী কার্ডধারীরা। বিষয়ে মুটোফোনে জানতে চাইলে ডিলার শহিদুল হক ফকির বাচ্চু ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। এব্যাপারে মাসকা ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ট্যাগ অফিসার উপজেলা সহকারী শিক্ষা অফিসার আমিনুল হক জানান, চাল তো সবাই নেন।

উপজেলা নির্বাহী অফিসার আলইমরান রুহুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে সে যেই হোক ছাড় পাবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০