Bhorer Darpan Online
৩০ জুন ২০২০, ৭:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় হামলায় আহত নারীর মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি :নেত্রকোণার কেন্দুয়ায় ছাগলে শিম গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে মারামারিতে দিলোয়ারা (৪০) নামে এক আহত নারীর মৃত্যু হয়েছে। এঘটনাটি উপজেলার আশুজিয়া ইউপির স্বল্পনন্দীগাঁও (ভূগিয়া) গ্রামে ঘটেছে। জানা যায়, গত ২২ জুন স্বল্পনন্দীগাঁও (ভূগিয়া) গ্রামের জাকির মিয়ার শিম গাছের পাতা খেয়ে ফেলে একই গ্রামের প্রতিবেশি হুমায়ুন কবীরের ছাগল। এ বিষয়টি নিয়ে তর্কে জড়িয়ে এক পর্যায়ে হুমায়ুনের বাড়িঘরে হামলা চালায় জাকির গংরা। এসময় হুমায়ুনসহ তার নিহত স্ত্রী দিলোয়ারা (৪০), মা আছিয়া আক্তার ও ছেলে মিজানুর রহমান গুরুতর আহত হন। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে বিষয়টি সামাজিক ভাবে মিমাংসার প্রক্রিয়া শুরু হলে আহতরা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে ২৫ জুন বাড়িতে চলে আসেন। গত সোমবার সন্ধ্যায় নিহত দিলোয়ারার শারীরিক অবস্থা অবনতি দেখা দিলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ৮টার দিকে মারা যায়। মঙ্গলবার কেন্দুয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। এদিকে এঘটনায় গত ২৪ জুন নিহতের স্বামী বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামী করা হয় জাকির মিয়াকে। এছাড়া ওই মামলায় দুই নারীসহ ৩ জনকে আসামী করা হয়। মামলা হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

কেন্দুয়া থানা ওসি রাশেদুজ্জামান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট পেলে মামলার বিষয়টি সিদ্ধান্ত নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০