Shakil Shah
১০ জানুয়ারী ২০২১, ১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্রিকেটার ইরফান অভিনীত সিনেমার টিজার মুক্তি (ভিডিও)

ভোরের দর্পণ ডেস্ক:

গত বছরের জানুয়ারিতে পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার ইরফান পাঠান। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে খেলার পর আর কোনো ধরনের স্বীকৃত ক্রিকেটে মাঠে নামেননি তিনি। এবার অভিনয় দিয়ে ভক্তদের হৃদয় কাঁপাতে চলেছেন তিনি। 

শুক্রবার (৮ জানুয়ারি) মুক্তি পেয়েছে ইরফান অভিনীত কোবরা মুভির টিজার। অজয় গাঁনামুথুর পরিচালনায় ছবিটির মূল চরিত্রে দেখা যাবে কয়েকটি ব্লকবাস্টার হিট ছবি উপহার দেওয়া চিয়ান বিক্রমকে।

এই ছবি দিয়ে অভিনয়ে অভিষেক হলো ৩৬ বছর বয়সী টিম ইন্ডিয়ার সাবেক অলরাউন্ডারের। যেখানে ইরফানকে দেখা যাবে এক ইন্টারপোল অফিসার আসলান ইলমাজের চরিত্রে।

ছবিতে ইরফান পাঠানের চরিত্রটির নাম আসলান ইলমাজ। পুরো সিনেমায় যিনি খুঁজে বেড়িয়েছেন কোবরাকে। আর এই কোবরা হলেন একজন গণিতজ্ঞ। কোবরার চরিত্রেই অভিনয় করছেন অভিনেতা বিক্রম।

জানা গেছে, ছবিতে ২০টি ভিন্ন লুকে দেখা যাবে বিক্রমকে। কোবরারূপী বিক্রমকে আসলানরূপী ইরফান ধরতে পারবেন কিনা তা ছবি মুক্তির পরই বোঝা যাবে।

এই বছর গ্রীষ্মে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। তবে করোনার কারণে শুটিং বন্ধ হয়ে যায়। রাশিয়া থেকে ফিরে আসে পুরো ইউনিট। পরিস্থিতি একটু ঠিক হতেই ফের শুরু হয়েছে ছবির কাজ। তবে ‘কোবরা’র মুক্তির নতুন তারিখ এখনও নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে স্মার্ট কার্ড নিয়েও পণ্য পেলেন না অর্ধশতাধিক মানুষ

জাতিসংঘের দায়িত্বশীল ব্যাংকিং নীতিমালায় সিটি ব্যাংকের অন্তর্ভুক্তি

সিংড়ার চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত

নবনির্বাচিত সংসদ সদস্য মহোদয়ের সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

শিক্ষার মানোন্নয়নে সাংসদ খোকন তালুকদারের সাথে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

সোনাহাট সেতু পরিদর্শনকালে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিলেন এমপি আনোয়ারুল

মাদারীপুর হাসপাতালে ২১ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্য সেবার স্বস্তি

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাঁশখালীতে ১১ দল ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল

১০

মোরেলগঞ্জে এম পি আব্দুল আলিম এর সংবাদ সম্মেলন

১১

কুবিতে’ বরুড়া ছাত্র- ছাত্রী পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

ইরান যুদ্ধের মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেন কিম

১৩

আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

১৪

ঈদের ছুটি আরও বাড়ল

১৫

‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ : সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও

১৬

বাগেরহাটে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

১৭

কর্মচারীর ছুরিকাঘাতে ইবির সমাজকল্যাণ বিভাগের সভাপতি নিহত

১৮

৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

১৯

এবার সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

২০