Online Desk
২ মার্চ ২০২৬, ৭:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের মতবিনিময়

খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের মতবিনিময়

খুলনা ব্যুরো: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ওয়ার্ডবাসীর যোগাযোগের সুবিধার্থে ওয়ার্ড অফিসে উপস্থিতির নির্ধারিত সময় ও মোবাইল ফোন নম্বর উল্লেখপূর্বক নোটিশ বোর্ডে প্রদর্শনের জন্য ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।

গতকাল সোমবার বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।

তিনি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, দাপ্তরিক কাজ করার পাশাপাশি আপনাদের নির্ধারিত ওয়ার্ডের দায়িত্বও পালন করতে হচ্ছে। ফলে সার্বক্ষণিক ওয়ার্ড অফিসে উপস্থিত থাকতে না পারায় নগরবাসীর বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। নগরবাসী যাতে কেসিসি প্রদত্ত সেবা ও ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে সহজে যোগাযোগ করতে পারে তা নিশ্চিত করতে হবে।

একই সাথে সভায় প্রশাসক উন্নয়ন কাজ শেষে দীর্ঘদিন নির্মাণ সামগ্রী রাস্তায় ফেলে রাখা হচ্ছে কিনা, নিজ নিজ ওয়ার্ড এলাকার সড়কসমূহে পর্যাপ্ত সড়কবাতি আছে কি না, নির্ধারিত সময়ে সড়ক বাতি জ¦ালানো ও বন্ধ করা হচ্ছে কি-না, স্পর্শকাতর স্থানসমূহে বিদ্যমান বর্জ্য সংরক্ষণ স্থান থেকে দ্রুত বর্জ্য অপসারণ করা হচ্ছে কি-না, দীর্ঘদিন সড়কের ওপর যানবাহন ফেলে রাখা হচ্ছে কি-না তা তদারকির পাশাপাশি ভ্রাম্যমান শব্জি বিক্রেতাদের জন্য সময় বেধে দেয়া ও ক্রয়-বিক্রয় শেষে নিজ দায়িত্বে বর্জ্য অপসারণে তাদের মধ্যে সচেতনতা তৈরী করার জন্য ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

এর আগে বেলা সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কেসিসি প্রশাসক নগরীতে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ সরেজমিন পরিদর্শন করেন। পরির্দশনকালে তিনি খানজাহান আলী রোডের দক্ষিণ পাশের ড্রেন নির্মাণ কাজ, পিটিআই মোড়স্থ কালভার্ট নির্মাণ কাজ, খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের একাডেমিক ভবনের সংস্কার কাজ, রূপসা ঘাটস্থ পাম্প হাউজ নির্মাণের স্থান, ২নং কাস্টম ঘাটস্থ নির্মাণাধীন স্লুইচ গেটের নির্মাণ কাজসহ রয়্যাল চত্বরের বর্তমান অবস্থা সরেজিমন পরিদর্শন করেন। কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, সহকারী প্রকৌশলী ওবায়দুল্লাহ খানসহ উপসহকারী প্রকৌশলীগণ এ সময় উপস্থিত ছিলেন।

সকালে প্রশাসক নগর ভবনে প্রবেশ করে সকল বিভাগ ও শাখাসমূহ পরিদর্শন করেন এবং দায়িত্বরত কর্মকর্তা-কর্মকর্তাদের সেবার মনোভাব নিয়ে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন।

বিকাল ৪টা তিনি নগরীর ৩১নং ওয়ার্ডের দক্ষিণ মোল্লাপাড়াস্থ সুমন গলিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের হাতে নিজ তহবিল হতে আর্থিক অনুদান প্রদান করেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০