
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্কাউটস এর আয়োজনে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ২৯৪ তম স্কাউটস ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্কাউটস এর সভাপতি মিজ আফিয়া আমীন পাপ্পা।
উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ সাইফুল ইসলামের সার্বিক তত্বাবধানে সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত গৌরীপুর নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।
এর কোর্স লিডার ছিলেন, বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চল এর আঞ্চলিক উপ-কমিশনার (আইসিটি ও মেম্বারশিপ রেজিষ্ট্রেশন) বিদ্যুৎ কুমার নন্দী। প্রশিক্ষক হিসেবে ছিলেন, বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার (সংগঠন ও বিধি) এ জেড এম আব্দুল কাদের এএলটি, এস এম এমরান সোহেল এএলটি, গৌরীপুর উপজেলা স্কাউটসের কাব লিডার মোঃ রাজিব আহমেদ, উডব্যাজার লোপা কর্মকার।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, গৌরীপুর উপজেলা স্কাউটস এর কমিশনার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদা রুবায়াত, গৌরীপুর একাডেমিক সুপার ভাইজার কমল রায়, উপজেলা স্কাউটসের সহ-সভাপতি নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক, গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রুকন উদ্দিন, উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, মুরাদ হোসেন, যুগ্ম সম্পাদক নয়ন কুমার দাস প্রমুখ।
বাংলাদেশ স্কাউটস এর ২৯৪তম ওরিয়েন্টেশন কোর্সে উপজেলার ৪৬টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৪৬ জন শিক্ষক অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাদের সনদপত্র প্রদান করা হয়।