Bhorer Darpan Online
২৪ জুন ২০২০, ৯:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রাহকদের বাড়তি বিল নিয়ে দুশ্চিন্তা না করার অনুরোধ

অনলাইন ডেস্কঃ করোনা পরিস্থিতির মধ্যে বিদ্যুতের বাড়তি বিল নিয়ে দুশ্চিন্তা না করার অনুরোধ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিদ্যুতের বাড়তি বিল নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার মধ্যে তিনি জানান, বাড়তি বিল সংশোধন করা হবে।

আজ বুধবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিদ্যুত খাতের বাজেট নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল সংলাপে তিনি এমন মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী জানান, কিছু কিছু গ্রাহকের ক্ষেত্রে বেশি বিল করে ফেলা হয়েছে। এটা ভুলক্রমে হয়েছে। ইতোমধ্যে ঐসব বিল ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে। নিকটস্থ বিদ্যুৎ অফিস গেলেই বিল ঠিক করে দেয়া হবে। গ্রাহকের কোনো ভয় নেই। কাউকে অতিরিক্ত বিল দিতে হবে না জানিয়ে নসরুল হামিদ বলেন, ‘ভাড়া বিদ্যুৎ কেন্দ্রগুলো আর রাখতে চাই না। গত বছর থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। ধীরে ধীরে কিছু সরকারি বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি ভাড়ায় বিদ্যুৎ কেন্দ্রকে অবসরে পাঠানো হবে। বিদ্যুৎ খাতে বিদেশি অর্থায়ন আনতে ‘বিদ্যুৎ বন্ড’ ছাড়ার পরিকল্পনা করা হচ্ছে।’

জবাবে নসরুল হামিদ বিপু বলেন, ‘তাদের কোনো সমস্যা নেই, চিন্তা নেই, নিজ নিজ এলাকায় তাদের বিদ্যুতের অফিস আছে, গেলেই ঠিক করে দেয়া হচ্ছে। আমাদের চার কোটি গ্রাহক। আমরা ধরে নিয়েছি এর মধ্যে চার থেকে পাঁচ লাখ গ্রাহকের সমস্যা দেখা দিয়েছে।বিশেষ করে শহর এলকায় এবং গ্রাম এলাকায় কিছু হয়েছে। উনারা যাচ্ছেন (বিদ্যুৎ অফিস) এবং ঠিক করে নিচ্ছেন।’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘অনেকের প্রশ্ন থাকতে পারে যে, এখানে কেন বেশি হলো। আর একটা বিষয় হলো, আপনি এখন বাসায় থাকছেন। আপনার রুমে কিন্তু ফ্যান বা বিদ্যুৎ বেশি ব্যবহার হচ্ছে। এটা কিন্তু আমরা কেউ চিন্তা করিনি। আমি যদি অফিসে থাকতাম তাহলে আমার বাসায় ওই রুমটা অন্তত বিদ্যুৎ খরচ হতো না।’

অনুষ্ঠাটি পরিচালনা করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। অনুষ্ঠানে বক্তব্য দেন সিপিডির চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০