Online Desk
৪ মার্চ ২০২৬, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চার হাজার শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রদলের গণ-ইফতার আয়োজন

চার হাজার শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রদলের গণ-ইফতার আয়োজন

হাবিপ্রবি প্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের নিয়ে গণইফতার সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বুধবার (৪ মার্চ) শহীদ নূর হোসেন হল মাঠে প্রায় ৪ হাজার শিক্ষার্থী নিয়ে এ আয়োজন সম্পন্ন করেন তারা।

এ গণইফতারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা, উপ-উপাচার্য অধ্যাপক ড. শফিকুল ইসলাম শিকদার, ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর কবির, প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান, রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসানসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

ছাত্রদল আয়োজিত এ গণ-ইফতারে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের। মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীরাও এ আয়োজনে অংশ নেন।

ইফতারে অংশ নিয়ে হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা বলেন, এতবড় আয়োজনের জন্য ছাত্রদলকে ধন্যবাদ জানাচ্ছি। ছাত্র সংগঠনগুলোর শিক্ষার্থীবান্ধব যেকোন উদ্যোগ সুন্দর বিশ্ববিদ্যালয় গড়তে সহায়তা করে। এরকম আয়োজন অবশ্যই প্রশংসার দাবিদার।

আয়োজন সম্পর্কে হাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক পলাশ বার্নাড দাশ বলেন, শিক্ষার্থীদের জন্য হাবিপ্রবি ছাত্রদল সবসময় ইতিবাচক কিছু করার চেষ্টা করে। এরকম চেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আজকের আয়োজন সফল করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হাবিপ্রবির সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক?

জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরান -জিসাফ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জের দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত

খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে পলাশে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বাঞ্ছারামপুরে ৭৯ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

সিংড়ার শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করছি -এমপি আনু

রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ছয় ইটভাটায় সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ আখতারুজ্জামান মিয়া

ধুনটে নারী সহ ২ মাদকসেবীর কারাদণ্ড

১০

শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে বেঁধে নির্যাতন, ছেলের ২ মাসের কারাদণ্ড

১১

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে লালমোহনে র‌্যালি ও আলোচনা সভা

১২

সুন্দরবনের অজগরের পেটে কৃষকের আস্ত ছাগল!

১৩

পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

১৪

যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা কমিটিতে প্রতিনিধিত্বমূলক কাঠামো পুনর্গঠন ও নবগঠিত কমিটি বাতিলের দাবি

১৫

শ্রীপুরে পোশাক শ্রমিক ছুরিকাঘাতে হত্যা, দ্বিতীয় স্বামী, স্ত্রী ও মেয়ে গ্রেফতার

১৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

১৭

মিসাইল হামলায় নিহত বাচ্চুর পরিবারের পাশে এমপি জালাল

১৮

কাহালুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৯

কাহালুতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

২০