Shakil Shah
২৭ মে ২০২১, ৬:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘চীন-রাশিয়া থেকে ভ্যাকসিন আনবে সরকার’

ভোরের দর্পণ ডেস্ক:

করোনার জ্বালায় মানুষ খুব কষ্ট পাচ্ছেন। করোনার জন্য উন্নয়ন বাধাগ্রস্ত হওয়া মানে ব্যর্থ হওয়া নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, করোনায় শুধু দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়নি। বিশ্ববাসী করোনা মহামারিতে বিপর্যস্ত হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে পরিকল্পনা মন্ত্রী সুনামগঞ্জ শহরের নবীনগর এলাকায় ১৫০ শয্যা বিশিষ্ট খন্দকার আলকাছ অ্যান্ড আমিনা বেসরকারি হাসপাতালের উদ্বোধন শেষে সংবাদিকদের এক প্রশ্নে জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, করোনা সামলাতে আমেরিকা ব্রিটেন ভারতসহ বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রসমূহ হিমসিম খাচ্ছে। প্রতিবেশী রাষ্ট্র ভারতে দিনে তিন চার হাজার মানুষ মারা যাচ্ছেন। প্রতিবেশী রাষ্ট্র ভালো না থাকলে আমরাও ভালো হতে পারবো না। কোভিড নিয়ে আমরা ফাইট করতেছি। আমাদের কৌশল খুবই ভালো।

দেশে কোভিডে মৃত্যুর সংখ্যা তুলনামূলক ভাবে কম। প্রধানমন্ত্রী সাহসের সঙ্গে চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন। আবার দেশের ব্যবসা-বাণিজ্য চালু রেখেছেন। কোভিডকে আমরা ভ্যাকসিন নিয়ে আক্রমণ করবো। কোভিডের ভ্যাকসিন নিয়ে আমরা কিছুটা সমস্যায় পড়ে গিয়েছিলাম। আমাদের চুক্তি অনুযায়ী ভারত ভ্যাকসিন দিতে পারছে না বলে জানান মন্ত্রী।

করোনা ভ্যাকসিন প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকার এখন আমাদের বন্ধু রাষ্ট্র চীন-রাশিয়া থেকে ভ্যাকসিন আনবে। দেশের প্রাপ্ত বয়স্ক সকলকে ভ্যাকসিন নিতে হবে। নেয়ার আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আসন্ন বাজেটে করোনার ভ্যাকসিনকে অগ্রাধিকার দেয়া হবে। বাজেটে কোভিডের ভ্যাক্সিন খাতে অনেক বরাদ্দ দেয়া হয়েছে। কৃষি ও দরিদ্র মানুষের ভাতা পরিমাণ আরও বাড়িয়ে দেয়া হবে। শিক্ষা ক্ষেত্রেও বরাদ্দ বাড়ানো হবে।

এ সময় হাওর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, উন্নয়নের নামে হাওরকে আমরা ধ্বংস করতে চাই না। এগুলো আমাদের সম্পদ। হাওরের জীববৈচিত্র্য বিনষ্ট করে কোনো উন্নয়ন পরিকল্পনা সরকার করবে না। তবে অবশ্যই সুনামগঞ্জে রেল লাইন আসবে এখানে প্রয়োজনে বিমানবন্দর বানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০