Bhorer Darpan
১৯ জানুয়ারী ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জবিতে ছাত্রলীগ নেত্রী আটক

জবিতে ছাত্রলীগ নেত্রী আটক

আজ ১৯ জানুয়ারি বেলা ১:৩০ টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট তুলতে এসে আটক হন জবির নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী। আটক শিক্ষার্থীর নাম আফিয়া আনজুম সুপ্তি। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী।

অভিযুক্ত আফিয়া আনজুম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্স পরীক্ষার সার্টিফিকেট তুলতে আসেন। তারপর সাধারণ শিক্ষার্থীরা তাকে লক্ষ্য করে এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। তারপর বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশকে অবগত করেন।

ছাত্রলীগ কর্মী আফিয়া বলেন, ‘আমি ছাত্রলীগ করতাম। শেখ মুজিবের আদর্শকে ধারণ করি। কিন্তু আমাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল। আমি জগন্নাথের রাজনীতিতে সক্রিয় না, ৭১ এর আদর্শকে লালন করি। আমি বঙ্গবন্ধুর পক্ষের লোক। আমি জগন্নাথের কাউকেই কোনো প্রকার আঘাত করি নি, কোন বিরোধীতা করি নি। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা কারণ আমি জুলাই আন্দোলনে এমন কোনো বিরোধিতা করি নি, আমি তখন বাড়িতে ছিলাম।

তিনি আরও বলেন, আমার ছাত্রলীগের কমিটিতে কোনো পদও ছিল না। আমার কারও সাথে কোন ঝামেলা ছিল না।। আদর্শকে ধারণ করি তাতে আমি অন্যায় কিছু মনে করি না।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড.মো.তাজাম্মুল হক বলেন, শিক্ষার্থীরা তাকে ধরে প্রক্টর অফিসে নিয়ে এসেছে। আমরা পুলিশি ব্যবস্থা নিয়েছি, সাথে সাথে পুলিশকে অবগত করা হয়েছে।

পুলিশ বক্সের এসআই মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, আমরা প্রশাসন থেকে কল পেয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছি। তার বিরুদ্ধে আনীত অভিযোগ বা কোনো মামলা থাকলে আমরা তাকে চালান করে দিব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর সাজা

ঢাকায় ২৬ স্টল নিয়ে বৈশাখী মেলা শুরু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, আক্রান্ত ৯১২

ধুনটে ইয়াবা সহ বিদ্যালয়ের নৈশ প্রহরী গ্রেফতার

বাউফলে ছাত্র হিযুবল্লার কমিটি ঘোষণা

গ্রেপ্তারের ৬ দিনের মাথায় কারামুক্ত শিরীন শারমিন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে সাকুরা পরিবহনে অগ্নিকান্ড ” নিহত ১

খুলনা নগরীতে ছুরিকাঘাতে তাঁতীদল সভাপতির মৃত্যু

নালিতাবাড়ীতে আউশ আবাদ বাড়াতে ৬০০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

সংরক্ষিত আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী ছাত্রদলের নওরীন

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, যুদ্ধবিরতির এখন কী হবে?

১২

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পটুয়াখালী শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৩

ধুনটে সাজাপ্রাপ্ত হওয়ায় শিক্ষককে চাকরি থেকে সমায়িক বরখাস্ত

১৪

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা

১৫

সিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

১৭

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৮

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

১৯

সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

২০