Online Desk
৫ জানুয়ারী ২০২৬, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জালিয়াতির দায়ে এমপিও বন্ধ, সেই শিক্ষকই এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক!

জালিয়াতির দায়ে এমপিও বন্ধ, সেই শিক্ষকই এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক!

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিয়োগ পাওয়ার সত্যতা মিলেছে সরকারি তদন্তে, বন্ধ হয়ে গেছে মাসিক বেতন-ভাতা (এমপিও)। অথচ সেই শিক্ষককেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে আজ সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ তাঁর আপন শ্যালিকা শরিফা আক্তারকে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ দেন। অভিযোগ রয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও ‘ব্যাক ডেট’ ব্যবহার করা হয়েছিল, যা দীর্ঘ ১৬ মাস পর্যন্ত বিদ্যালয়ের অন্য শিক্ষকরাও জানতেন না।

পরবর্তীতে এ নিয়ে অভিযোগ উঠলে জামালপুর জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তা পৃথক দুটি তদন্ত পরিচালনা করেন। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ায় মাউশি সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও সহকারী প্রধান শিক্ষক শরিফা আক্তারের এমপিও বন্ধ করে দেয়।

আজ সোমবার বেলা ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত মানববন্ধনে বক্তারা মাউশির এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান। বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আব্দুল মালেক বলেন, “যিনি দুর্নীতির মাধ্যমে নিয়োগ পেয়ে দণ্ডস্বরূপ বেতন-ভাতা হারিয়েছেন, তাঁকে কোন যুক্তিতে প্রশাসনিক শীর্ষ পদে বসানো হলো? আমরা এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানাই।”

সহকারী শিক্ষক মাসুদুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন বিতর্কিত ব্যক্তি প্রতিষ্ঠানের প্রধান হলে শিক্ষার পরিবেশ ধ্বংস হবে। আমরা দ্রুত তাঁর অপসারণ চাই।” সাবেক অভিভাবক সদস্য মনিরুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁকে দ্রুত দায়িত্ব থেকে না সরালে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই বলেন, “মাউশি স্থানীয় প্রশাসনের সাথে কোনো পরামর্শ না করেই শরিফা আক্তারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে চিঠি দিয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০