Shakil Shah
২৫ জুন ২০২১, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডোপ টেস্টে ‘পজিটিভ’ হলে মিলবে না সরকারি চাকরি : স্বরাষ্ট্রমন্ত্রী

ভোরের দর্পণ ডেস্কঃ

মাদকদ্রব্য নেশা নিরোধ সংস্থা (মানস)’ আয়োজিত সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হস স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি চাকরি পেতে হলে এখন থেকে ডোপ টেস্ট দিতে হবে। কোনো ব্যক্তি যদি ডোপ টেস্টে ‌‘পজিটিভ’ শনাক্ত হন তিনি চাকরি পাবেন না। এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শুক্রবার ‘মাদকদ্রব্য নেশা নিরোধ সংস্থা (মানস)’ আয়োজিত এক সভায় তিনি বলেন, ‘যদি কেউ ডোপ টেস্টে যদি পজিটিভ হন, তবে তিনি সরকারি চাকরি পাবেন না।’

শুধু নিয়োগ প্রার্থীরা না, যারা ইতোমধ্যে যোগদান করেছেন সকার তাদেরও ডোপ টেস্টের আওতায় নিয়ে আসছে। আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বিশেষ করে আমাদের নিরাপত্তা বাহিনীতে যারা আছেন তাদের প্রত্যেকের ডোপ টেস্ট করা হচ্ছে। ডোপ টেস্টে যাদের পজিটিভ পাচ্ছি, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদক নিয়ন্ত্রণ করা না গেলে ২০৩০ ও ২০৪১ সালের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না। তাই আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ঢেলে সাজিয়েছি।’

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, ‘আগে যেখানে তিন থেকে চারটি জেলা নিয়ে ছোট্ট একটি অফিস থাকত, এখন সেখানে প্রত্যেকটি জেলায় একটি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস রয়েছে। আমরা লোকবলও বাড়িয়েছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনও আমরা ঢেলে সাজিয়েছি।’

অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির সদস্য অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী, মানসের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান তালুকদার, কোষাধ্যক্ষ হোসনে আরা রীনা প্রমুখ।

অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী বলেন, ‘বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হয়েও মাদকদ্রব্যের অবৈধ প্রবেশের ফলে আমাদের তরুণ যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকে আসক্তদের শতকরা ৮০ ভাগ কিশোর ও তরুণ, যা এরই মধ্যে গবেষকরা চিহ্নিত করেছেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০