Online Desk
২৪ জানুয়ারী ২০২৬, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দশমিনায় হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দশমিনায় হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, উদ্যোগে দশমিনা উপজেলা ব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহদাত হাসনাইন পারভেজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক ও দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মশিউর রহমান রাজীব এবং সংগঠনের ভারপ্রাপ্ত উপ-মহাসচিব মোঃ সোহাগ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা সবাই জানি শীতের আমেজ এখনো পুরোপুরি কাটেনি, হয়তো আরও কিছুদিন শীত থাকবে। এমন সময়ে দশমিনায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগ সাধারণ মানুষের কষ্ট লাঘামে সহায়ক হবে। উপজেলা পরিষদের পক্ষ থেকে এই মহৎ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।”

বিশেষ অতিথির বক্তব্যে আবু শাহদাত হাসনাইন পারভেজ বলেন, “দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ মানুষের কথা চিন্তা করে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। তাদের উদ্দেশ্য মহৎ। তারা সাধারণ মানুষের পাশে থেকে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে সমাজকে সামনে এগিয়ে নিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “ছোট ছোট বালুকণা আর বিন্দু বিন্দু জল যেমন গড়ে তোলে মহাদেশ সাগরে অতল, তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজ একসময় বড় অর্জনে পরিণত হয়।”

সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন একটি নতুন, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা সমাজের সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম চালিয়ে যেতে চাই। আজ আমরা ক্ষুদ্র পরিসরে শীতবস্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের উপস্থিতি ও ভালোবাসা আমাদের অনুপ্রেরণা।”

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০