২১ মে ২০২০, ৩:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্বল হয়ে রাজশাহীর দিকে ‘আম্পান’

ঘূর্ণিঝড় ‘আম্পান’ স্থলভাগে আঘাত হানার পর এর শক্তি কিছুটা কমেছে। বৃষ্টি ঝরিয়ে এটি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আম্পান এখন রাজশাহী অঞ্চলে অবস্থান করছে। সারারাত ঝড়ের তাণ্ডবের পর গতি কমে ঘূর্ণিঝড় আম্পানের বাতাসের গতিবেগ এখন ৬২ থেকে ৮৮ কিলোমিটার। এটি আরও উত্তরদিকে সরতে থাকবে। এরপর পাবনা, গাইবান্ধার দিকে যাচ্ছে। এটি স্থল নিম্নচাপ হিসেবে বাংলাদেশের উত্তর দিকে গিয়ে তার শক্তি হারাবে বলে জানিয়েছে।

আবহাওয়া অফিস জানায়, এখন রাজশাহী অঞ্চলের দিকে আছে আম্পান। ঘূর্ণিঝড়টির গতি এখন অনেক কমে গেছে। যত উত্তর দিকে যাবে, শক্তি আরও কমে যাবে। তবে আজ সারাদিনই আবহাওয়া বৈরী থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, মধ্যরাতে আম্পান ঝিনাইদহ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছিল। আজ বৃহস্পতিবার (২১ মে) ভোরে এটি আরও উত্তরদিকে সরে এখন রাজশাহী,  পাবনা অঞ্চলের দিকে আছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব  দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের আধিক্য বিরাজ করছে। সাগর এখন উত্তাল। এ কারণে এখনও মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ এবং চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত  জন্য সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা জানান, আম্পানের মূল অংশ অর্থাৎ কেন্দ্র ভারতের মধ্য দিয়েই যাওয়ার কারণেই প্রথম দিকের ঝড়ের যে তীব্র গতি সেই ধাক্কা বাংলাদেশের ওপর দিয়ে যায়নি।। কিন্তু এর ব্যাস বড় হওয়ার কারণে পশ্চিমবঙ্গের একেবারে কাছাকাছি খুলনা, সাতক্ষীরা অঞ্চলে প্রথমে ঝড়ের তীব্রতা দেখা যায়। একইসঙ্গে প্রায় সারা দেশের ওপর দিকে দমকা হাওয়া এবং বৃষ্টি শুরু হয়। এরপর রাত যত বাড়তে থাকে, আম্পান উপকূল থেকে তত ওপরে স্থলভাগের দিকে উঠতে থাকে।

সারা রাত বৃষ্টির পর সকালের দিকে রাজশাহীর দিকে গিয়ে আম্পানের নিম্নচাপে রূপ নেওয়ার কথা বলা হলেও এখনও এটি ঘূর্ণিঝড়ই আছে। তবে শিগগিরই এটি স্থল নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

আশুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও সমাবেশ

সিংড়ায় কেমিক্যাল মিশ্রিত ভেজাল গুড়ে বাজার সয়লাব

মাদারীপুরে শশুরের যৌন লালসার বলি পুত্রবধূ, ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কটিয়াদীতে তারেক আজিম রুবেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১০

বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

১১

ভোলায় চর নিয়ে বিরোধে গুলি, যুবক আহত

১২

নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে বড় গরমিল, ৯০ ভোক্তার পণ্য উধাও

১৩

ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৪

লালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৫

ঈদকে সামনে রেখে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা কার্যক্রমের উদ্বোধন

১৬

মাদারিপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

এনআরবিসি ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৮

ধুনটে আন্তর্জাতিক নারী দিবসের র‌্যালী অনুষ্ঠিত

১৯

বাঁশখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

২০