bhorerdarpan
১৩ এপ্রিল ২০২০, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৮০০ ছাড়াল

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় আরও ১৮২ জন শনাক্ত হয়েছেন। এতে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৩ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও পাঁচজন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও তিনজন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা হয়েছে ৪২ জন।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। নিজের বাসা থেকে এতে যুক্ত হয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন মোট আক্রান্তের সংখ্যা ৮০৩। যারা আগে থেকে আক্রান্ত ছিলেন তাদের মধ্যে মারা গেছেন আরও পাঁচজন। মোট মৃতের সংখ্যা হয়েছে ৩৯। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও তিনজন। এ নিয়ে মোট ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে বৈশ্বিক মহামারিতে পরিণত করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৮ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছেন এক লাখ ১৪ হাজারেরও বেশি মানুষ। তবে সোয়া চার লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। সবশেষ হিসাবে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৮০৩। মারা গেছেন ৩৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন।

প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি নানা পদক্ষেপ নেয়া হচ্ছে; যার মূলে রয়েছে মানুষে মানুষে সামাজিক দূরত্ব বজায় রাখা। মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র‌্যাব ও পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালক

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

চন্দনাইশে ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

কাপাসিয়ায় গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

১০

কাহালুতে বাদশা সালমান মানবিক সহায়তা উপহার খেজুর

১১

বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ

১২

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

১৩

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

১৫

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

১৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

১৭

কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

১৮

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

১৯

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

২০