Shakil Shah
২৫ জুলাই ২০২১, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে করোনায় মৃত্যু ফের দুইশ ছাড়াল, আক্রান্ত ১১২৯১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১১ হাজার ২৯১ জন। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গতকাল শনিবার ২৪ ঘণ্টায় ১৯৫ জনের মৃত্যু এবং ৬ হাজার ৭৮০ জন আক্রান্ত শনাক্তের তথ্য জানানো হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত এক দিনে আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৬৩৯টি সক্রিয় ল্যাবে ৩৭ হাজার ৫৮৭টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পজিটিভ আসে ১১ হাজার ২৯১। সে হিসাবে আক্রান্ত শনাক্তের হার ৩০ দশমিক ০৪ শতাংশ। আর গতকাল ২৪ ঘণ্টায় ২০ হাজার ৮২৭টি নমুনা পরীক্ষা করে ৬ হাজার ৭৮০টি করোনাভাইরাস পজিটিভ আসে বলে জানানো হয়। সে হিসাবে আক্রান্ত শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৫৫ শতাংশ।

এ সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে গত এক দিনে মারা গেছেন ৬৯ জন। আর খুলনা বিভাগে ৫০, চট্টগ্রাম বিভাগে ৪০, রাজশাহীতে ২১, বরিশালে ৬, সিলেটে ১১, রংপুরে ১৬ ও ময়মনসিংহে ১৫ জন মারা গেছেন।

এক দিনে করোনায় মৃত ১৯৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৫৯, বেসরকারি হাসপাতালে ৩১ জন এবং বাসায় মারা গেছেন ৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ১২৫ আর নারী ১০৩ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃতদের ৯১-১০০ বছর বয়সী ২ জন, ৮১-৯০ বছর বয়সী ৬ জন, ৭১-৮০ বছর বয়সী ৩৩ জন, ৬১-৭০ বছর বয়সী ৭০ জন, ৫১–৬০ বছর বয়সী ৫০ জন, ৪১–৫০ বছর বয়সী ৩৪ জন, ৩১–৪০ জন বছর বয়সী ২২ জন, ২১–৩০ বছর বয়সী ৮ জন এবং ১১–২০ বছর বয়সী ২ জন,০-১০ বছর বয়সী ১ জন।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১০ হাজার ৫৮৪ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৯ লাখ ৯৮ হাজার ৯২৩। যেখানে এখন পর্যন্ত করোনভাইরাস মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জন। আর মৃত্যু হয়েছে ১৯ হাজার ২৭৪ জন করোনা রোগীর।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিড আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত বছরের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০