Online Desk
১ মার্চ ২০২৬, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে বিএনপি নেতা ও তার স্ত্রী বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

ধুনটে বিএনপি নেতা ও তার স্ত্রী বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর আহম্মেদ পাশা, তার স্ত্রী উপজেলা মহিলা দলের সভাপতি শারমিন সুলতানা দীপ্তি ও ছেলে নাফিস ফয়সাল আকাশের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের হয়েছে। ভিপি আবুল মুনছুর আহম্মেদ পাশা উপজেলার উল্লাপাড়া গ্রামের জেছার উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার উল্লাপাড়া গ্রামের চপল মাহমুদ একটি কোম্পানীতে চাকরি করেন। তার কর্ম এলাকা সমগ্র ধুনট উপজেলা। গত ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টায় ধুনট শহর থেকে উল্লাপাড়া গ্রামে বাড়ির দিকে রওনা হন চপল মাহমুদ। পথিমধ্যে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় পৌছলে বিএনপি নেতা আবুল মুনছুর আহম্মেদ পাশা, তার স্ত্রী ও ছেলে চপল মাহমুদের পথরোধ করে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্ত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা ক্ষুব্ধ হয়ে চপল মাহমুদকে মারপিট করে তার ব্যাগে থাকা প্রায় ৪০ হাজার টাকা কেড়ে নেন।

এ সময় স্থানীয়রা আহত চপল মাহমুদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ওই দিনই চপল মাহমুদের স্ত্রী বাদি হয়ে বিএনপি নেতা আবুল মুনছুর আহম্মেদ পাশা, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। কিন্ত থানা পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করতে গড়িমসি করে। এ অবস্থায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ২৮ ফেব্রæয়ারী বিকেল ৩টায় নির্যাতিত পরিবার সহ এলাকাবাসি হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেন। এলাকাবাসির আন্দোলনের চাপে থানা পুলিশ ২৮ ফেব্রæয়ারী রাতে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর আহম্মেদ পাশা বলেন, পূর্ব বিরোধের জের ধরে আমার ছেলের সঙ্গে চপল মাহমুদের মারাপিটের ঘটনা ঘটেছে। চপল মাহমুদ আমার ছেলেকে মারপিট করে আহতে করেছে। এ ঘটনাটি নিয়ে প্রতিপক্ষের লোকজন আমাকে হয়রানী ও আমার রাজনৈতিক সুনাম নষ্ট করার জন্য আমি সহ আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মিরসরাইয়ে আন্তঃজেলা ছিনতাই চক্রের দুই সদস্য কে জনতার গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটির লংগদুতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

অসহায় শিক্ষার্থী সোহাগের ফরম পূরণে আর্থিক সহায়তা লংগদু জোনের

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আশুলিয়ায় বাড়িওয়ালাদের সাথে বিএনপি নেতাদের ইফতার পার্টি

জাতীয় স্মৃতিসৌধে নব-নির্বাচিত চীফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা নিবেদন

পটুয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আরও কর্মসংস্থান তৈরির প্রত্যাশা এমজিআই’র

১০

১৬ মার্চ দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী

১১

মাদারীপুরের ডাসারে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫

১২

শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে বোলিংয়ে নিউজিল্যান্ড

১৩

ফুলবাড়ীতে দুইশত অবৈধ্যস্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসন

১৪

হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার

১৫

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৬

নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৭

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৮

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

২০