Bhorer Darpan
২৮ জুন ২০২০, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধোবাউড়ায় আকস্মিক ঘুর্ণিঝড়, ঘরবাড়িসহ ২৫ টি দোকান বিধ্বস্ত

ধোবাউড়ায় আকস্মিক ঘুর্ণিঝড়, ঘরবাড়িসহ ২৫ টি দোকান বিধ্বস্ত

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়ায় আকস্মিক ঘুর্ণিঝড়ে লন্ডবন্ড হয়ে গেছে সীমান্ত এলাকার একটি বাজার। এসময় আশেপাশের বেশ কয়েকটি বাড়িঘরও ভেঙ্গে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার বিকালে ধোবাউড়া উপজেলার সীমান্ত এলাকা পুটিমারী বাজার, ভেদীকুড়া ও গোসাইপুর গ্রামের উপর দিয়ে আকস্মিক এই ঘুর্ণিঝড় বয়ে গেছে। এতে ঐ বাজারের ২৫ টি দোকান ও ভেদীকুড়া গ্রামের অন্তত ১২ টি ঘর বিধ্বস্ত হয়ে যায়। এছাড়াও একটি গরু মারা গিয়েছে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বিকাল আনুমানিক ৫ টার সময় হঠাৎ বিকট শব্দ শুরু হয়। এসময় মানুষ ঘর থেকে বের হয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। মাত্র ২ মিনিটের ব্যবধানে লন্ডভন্ড করে দেয় পুরো পুটিমারী বাজারটি। তবে একপাশের দু’একটি দোকান রয়ে যায়।

এছাড়াও  ভেদীকুড়া গ্রামের আব্দুল্লাহ বিশ্বাসের চারটি ঘর, সালাম এর ৩ টি ঘর, শেলিষ্টোন দিও এর ৩ টি ঘর, অমিও এর একটি ঘর এবং বকুল মিয়ার ঘরটি বিধ্বস্ত হয়ে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলুল হক বলেন, আমি  ক্ষতিগ্রস্থ এলাকায় গিয়েছিলাম ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করা হচ্ছে। এদিকে রবিবার সকালে উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম ও উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম জানান আমরা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করছি, যাদের ঘর ভেঙ্গে গেছে তারা যাতে ঘর নির্মাণ করতে পারে সরকারীভাবে সহায়তা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০