Bhorer Darpan Online
২৪ জুন ২০২০, ৯:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে পরিবেশ ও পাখির জন্য ভালোবাসা

নাটোর প্রতিনিধি : কয়েক দফা ঝড়-বৃষ্টিতে প্রায় নষ্ট হয়ে গেছে পাখির আবাস। ফলে আশ্রয়হীন পাখিদের করুন অবস্থা। এ অবস্থার কিছুটা লাঘব করতে উদ্যোগী হয়েছেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। তারা চলনবিলের বিভিন্ন এলাকায় বৃক্ষ রোপনের পাশাপাশি গাছে গাছে বেঁধে দিচ্ছেন মাটির হাঁড়ি। আর এতে সহযোগিতা করে যাচ্ছেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু। বুধবার সকালে চলনবিল গেট এলাকায় আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন এবং অর্ধশতাধিক মাটির হাঁড়ি গাছে গাছে বেঁধে পাখিদের নিরাপদ আবাস্থল গড়ে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, প্রচার সম্পাদক আলহাজ মহসিন আলম, পরিবেশ কর্মী প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, তাইফুর রহমান, সাবেক নৌ সার্জেন আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক ও পরিবেশ কর্মী আব্দুর রশিদ, হাসান ইমাম প্রমুখ। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, একসময় পাখি ও মাছের অভয়াশ্রম ছিল চলনবিল। সেখানে বিচরণ করত নানা জাতের পাখি। অথচ এখন আর আগের মতো পাখির কলকাকলিতে মুখরিত হয় না চলনবিল। তাছাড়া ঝড়-বৃষ্টির পানিতে পাখিদের আবাস্থল নষ্ট হয়ে গেছে। তাই চলনবিলের প্রাকৃতিক সৌন্দর্য্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পাখিদের বাঁচাতে মাটির হাঁড়ি টানিয়ে নিরাপদ আবাসস্থল গড়ে দিচ্ছে সংগঠনটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০