Bhorer Darpan
২৬ ডিসেম্বর ২০২৪, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন 

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন 

শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলার ভোগাই ও চেল্লাখালী নদীর , চেল্লাখালী এবং বুরুঙ্গা বালুমহালের ইজারা বাতিলসহ সবধরণের অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের গেইটের সম্মুখে নালিতাবাড়ী উপজেলার জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত নারী-পুরুষের সাথে একাত্মতা প্রকাশ করে অবৈধ বালু উত্তোলন বন্ধে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদলের আহবায়ক আপন সরকার ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সামাদ। এসময় বক্তারা উপজেলা প্রশাসন কর্তৃক বারবার অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনার পরও অবৈধ বালু উত্তোলন বন্ধ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বালু মহালের ইজারা বন্ধের দাবী জানান।

এসময় তারা বলেন, ভোগাই ও চেল্লাখালী নদীর তিনটি বালু মহাল ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে এবং নদীর বিভিন্ন অংশে ব্যাপকহারে অবৈধ বালু উত্তোলন চলছে। এতে করে নাকুগাঁও স্থলবন্দর, নাকুগাঁও ব্রিজ, বুরুঙ্গা ব্রিজ ও রাবারড্যামসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকীতে পড়েছে। প্যারাগন কোম্পানীসহ বিভিন্ন স্থানে বাইরে থেকে বালু কিনে তা পরিবহন করে আনা হলেও ওইসব বালু থেকে রয়েলিটির নামে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে।

মানববন্ধন শেষে আয়োজকরা জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কাছে গণস্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০