bhorerdarpan
১৩ এপ্রিল ২০২০, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিম্নআয়ের ব্যক্তিদের মাঝে সিটি মেয়রের ত্রাণ বিতরণ

খুলনা ব্যুরো : করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায়  (সোমবার) সকালে খুলনা খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে (দ্বিতীয় ধাপের) ১৫ নম্বর ওয়ার্ডের কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে চাল, ডাল, আলু, সাবান, লবণসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন।

 বিতরণকালে সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক পদক্ষেপের কারণে করোনাভাইরাস আজ নিয়ন্ত্রণে। করোনাভাইরাস প্রতিরোধে খুলনা থেকে কোন অবস্থাতেই মানুষকে বের হতে দেওয়া হবেনা এবং প্রবেশ করতে দেওয়া হবেনা। তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণরোধে শারীরিক দূরত্ব বজায় নিশ্চিত করা সকলের দায়িত্ব। দূরত্ব বজায় রেখে নিজেকে নিরাপদ রাখতে হবে এবং অন্যকে নিরাপদ রাখতে সহায়তা করতে হবে। বাইরে বের না হয়ে ঘরে থাকতে হবে। ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে একং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 

উল্লেখ্য, ইতোমধ্যে নগরীর ৩১টি ওয়ার্ডে প্রথম ধাপে প্রতিটি ওয়ার্ডের তিনশ জন নিম্নআয়ের মানুষের মাঝে ১০ কেজি করে মোট ৯৩ হাজার মেট্রিক টন চাল এবং এক কেজি করে আলু, ডাল, লবণসহ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।ত্রাণ বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন। সিটি মেয়র ১৫ নম্বর ওয়ার্ডের মোট চারশত ২৮ জন কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন। পরে মেয়র খালিশপুর খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নে রান্না করা খাবার কর্মহীন শ্রমিকদের মাঝে বিতরণ করেন।সিটি মেয়র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় দ্বিতীয় ধাপের নগরীর ১০, ৬ ও ৩০ নম্বর ওয়ার্ডের মোট এক হাজার দুইশত ৮৪ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝেও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাওয়ালের বনে আগুন, প্রতি বছর ধ্বংস হচ্ছে বন্যপ্রাণী-উদ্ভিদ

গোপালগঞ্জে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযোগ

বাগাতিপাড়ায় ফিলোনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

উলিপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

স্বরূপকাঠির ইটভাটা থেকে বরিশালের যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার

শিবচরে সৌদি সরকারের উপহারের খেজুর মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ

দোহাজারীতে চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠীর ইছালে সাওয়াব ও ইফতার মাহফিল

বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ করেছে

আড়াইহাজারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১০

তিন বছর যাবৎ বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বসস্ক মমিনা বেগম

১১

গারো পাহাড়ে পরিবেশ ধ্বংস করে সিসি ব্লক তৈরি

১২

মিরসরাইয়ে জুলাই যোদ্ধা হত্যার ঘটনার ছাত্রদলের ওয়ার্ড সভাপতি গ্রেফতার

১৩

এয়ার অ্যাস্ট্রা ৩ দিনব্যাপী পর্যটন মেলাটি ঢাকায় শুরু হচ্ছে ৯ এপ্রিল

১৪

ব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে শ্রমজীবীদের ঈদ উপহার

১৫

ধনবাড়ীতে বিএনপি’র পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা ওয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা

১৭

বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত

১৮

সিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৯

বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি

২০