Shakil Shah
৩১ ডিসেম্বর ২০২০, ৩:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্ধারিত সময়ে হচ্ছে না বিশ্ব ইজতেমা

ভোরের দর্পণ ডেস্ক:
বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে এবার নির্ধারিত সময়ে হচ্ছে না তাবলিগ জামায়াতের সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইজতেমা। 

তবে কবে নাগাদ ইজতেমা হবে সে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে জানুয়ারি পর্যন্ত। পরবর্তী সময়ে ইজতেমা হবে কিনা আগামী বছরের জানুয়ারি পর্যন্ত করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি সাপেক্ষে আগামী বছর ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের শুরুর দিকে ইজতেমা আয়োজনে সরকারের কাছে প্রস্তাব দিয়েছে তাবলিগের বিভক্ত দুটি গ্রুপ।

জানুয়ারি পর্যন্ত করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিয়ে ইজতেমার তারিখ ঠিক করা হবে বলে গণমাধ্যমে জানিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২১ সালের প্রথম পর্ব ৮, ৯ ও ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশ্ব ইজতেমা।

প্রতিবছর ডিসেম্বর ও জানুয়ারিতে রাজধানীর টঙ্গীর তুরাগ নদীর তীরে পালিত হয়ে আসে বিশ্ব ইজতেমা। যেখানে সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা জমায়েত হয়। এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের মঙ্গল কামনায় শেষ হয় তাবলিগের বিশ্ব ইজতেমা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০