Online Desk
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৮:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রচারণায় ভোলায় আসছেন চরমোনাই পীর, উন্নয়ন প্রতিশ্রুতির বার্তা ইসলামী আন্দোলনের

নির্বাচনী প্রচারণায় ভোলায় আসছেন চরমোনাই পীর, উন্নয়ন প্রতিশ্রুতির বার্তা ইসলামী আন্দোলনের

ভোলা প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা জোরদার করতে আগামীকাল (৮ ফেব্রুয়ারি) ভোলায় আসছেন চরমোনাই পীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।

আজ বেলা সাড়ে ১১টায় ভোলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ভোলা সদর আসনের প্রার্থী এম ওবায়েদ বিন মোস্তফা।

সংবাদ সম্মেলনে ওবায়েদ বিন মোস্তফা অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণায় তাদের কর্মীদের ওপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, দলের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে একটি মহল পরিকল্পিতভাবে এসব প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলা মেডিকেল কলেজ স্থাপন, নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ এবং শিল্পভিত্তিক কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি নুরুল ইসলাম পাটোয়ারী, ইসলামী আন্দোলনের ভোলা জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদদানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, চরমোনাই পীরের ভোলা সফরকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক?

জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরান -জিসাফ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জের দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত

খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে পলাশে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বাঞ্ছারামপুরে ৭৯ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

সিংড়ার শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করছি -এমপি আনু

রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ছয় ইটভাটায় সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ আখতারুজ্জামান মিয়া

ধুনটে নারী সহ ২ মাদকসেবীর কারাদণ্ড

১০

শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে বেঁধে নির্যাতন, ছেলের ২ মাসের কারাদণ্ড

১১

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে লালমোহনে র‌্যালি ও আলোচনা সভা

১২

সুন্দরবনের অজগরের পেটে কৃষকের আস্ত ছাগল!

১৩

পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

১৪

যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা কমিটিতে প্রতিনিধিত্বমূলক কাঠামো পুনর্গঠন ও নবগঠিত কমিটি বাতিলের দাবি

১৫

শ্রীপুরে পোশাক শ্রমিক ছুরিকাঘাতে হত্যা, দ্বিতীয় স্বামী, স্ত্রী ও মেয়ে গ্রেফতার

১৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

১৭

মিসাইল হামলায় নিহত বাচ্চুর পরিবারের পাশে এমপি জালাল

১৮

কাহালুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৯

কাহালুতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

২০