Online Desk
৫ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

হাবিপ্রবি প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্নাতক প্রথম মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম শুরু হওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম নির্ধারিত হয়েছে ৮ ও ৯ ফেব্রুয়ারি, অথচ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন দূরবর্তী অঞ্চল থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দিনাজপুরে আসতে হবে। অভিভাবকরা আশঙ্কা করছেন, নির্বাচনের আগে যাতায়াত ও নিরাপত্তাজনিত কারণে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়তে পারেন। বিশেষ করে ১১ ফেব্রুয়ারি থেকে দূরপাল্লার যান চলাচল সীমিত করার সিদ্ধান্ত এবং নির্বাচনী সভা, মিটিং-মিছিলের কারণে ভর্তি কার্যক্রমে অংশ নিতে শিক্ষার্থীরা বিপাকে পড়তে পারেন।

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, তারা নির্বাচনের পর ভর্তি কার্যক্রম আয়োজনের সুপারিশ করেছিলেন। তবে উপাচার্য প্রফেসর ড. এনামউল্যা সেই প্রস্তাব গ্রহণ না করে একক সিদ্ধান্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেন।

উপাচার্যের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে বিমানে অবস্থান করছেন এবং কথা বলতে পারবেন না বলে ফোন কেটে দেন।

অভিভাবক ও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, ভর্তি কার্যক্রম নির্বাচনের পর নির্ধারণ করলে শিক্ষার্থীদের যাতায়াত ও অংশগ্রহণ আরও নির্বিঘ্ন হতো।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, নির্বাচনকালীন ছুটির কোনো নোটিশ না দেওয়ায় শিক্ষার্থীরা নির্বাচনের আমেজ থেকেও বঞ্চিত হচ্ছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত সমাধান প্রত্যাশা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০