Shakil Shah
১৬ জানুয়ারী ২০২১, ৪:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে বাঁশের সাকোয় ৬ যুগ পার

ওবায়দুল ইসলাম, সৈয়দপুর (নীলফামারী) :

 

নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর-চাপড়া সরমজানী ও চড়াইখোলা ইউনয়িনে যমুনশ্বেরী নদীর উপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে ১৪ গ্রামের মানুষ চলাচল করছে। ৬ যুগেরও বেশি সময় ধরে স্থানীয় ব্যক্তিরা এখানে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। গত বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা যায়, উত্তর কাচারীপাড়া হয়ে বাঁশের সাঁকো অতিক্রম করে যেতে হয় কারবালার ময়দান। সেখানে নামাজ আদায় করেন ১৪টি গ্রামের মানুষ। এছাড়া বাঁশের সাঁকোর উপর দিয়ে বাইসাইকলে, অটোরিকশা কিংবা মোটরসাইকেলে যাতায়াত করছে। এই সাঁকোই একমাত্র চলাচলের ভরসা। র্বষা মৌসুম আসলে প্রতিদিনই ঘটে কোনো না কোনো দুর্ঘটনা। এলাকার বাসিন্দা রবিউল ইসলাম (৫৫) অভিযোগ করেন, বাপ-দাদার আমল থেকে আমরা বাঁশের সাঁকো ব্যবহার করে নদী পার হচ্ছি। র্বষা মৌসুমে মানুষের কষ্টের শেষ থাকে না। অনেকে নদীতে পড়ে যায় চলাচল করতে গিয়ে। অনেকে আশ্বাস দিয়েছেন এটির সমাধান করতে। ইঞ্জিনিয়ার এসে মাপজোক করে নিয়ে গেছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আরেক পথচারী আবু বক্কর সিদ্দিক জানান, বর্ষার আগে যাতায়াত সুবিধার জন্য স্থানীয়রা উদ্যোগী হয়ে নগদ টাকা, বাঁশ সংগ্রহ করে থাকেন। পরে সবাই মিলে সাঁকোটি নির্মাণ করা হয়। গৃহবধূ তানজিনা বেগম বলেন, এখানে ব্রিজ হলে যাতায়াতের অনেক সুবিধা হতো। কোথাও যেতে হলে সহজে যানবাহন পাওয়া যায় না। সহজে কাউ আসতে চায় না। এলাকাটিও পিছিয়ে রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর সিনিয়র সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, ওই এলাকায় ব্রিজ নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। অফিসিয়ালি যা যা করা দরকার আমরা তা করেছি এবং একটি প্রকল্প পাঠানো হয়েেেছ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। পাস হয়ে আসলে দ্রুত কাজ শুরু করা হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার মানোন্নয়নে সাংসদ খোকন তালুকদারের সাথে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

সোনাহাট সেতু পরিদর্শনকালে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিলেন এমপি আনোয়ারুল

মাদারীপুর হাসপাতালে ২১ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্য সেবার স্বস্তি

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাঁশখালীতে ১১ দল ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল

মোরেলগঞ্জে এম পি আব্দুল আলিম এর সংবাদ সম্মেলন

কুবিতে’ বরুড়া ছাত্র- ছাত্রী পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইরান যুদ্ধের মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেন কিম

আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

ঈদের ছুটি আরও বাড়ল

১০

‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ : সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও

১১

বাগেরহাটে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

১২

কর্মচারীর ছুরিকাঘাতে ইবির সমাজকল্যাণ বিভাগের সভাপতি নিহত

১৩

৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

১৪

এবার সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৫

চার হাজার শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রদলের গণ-ইফতার আয়োজন

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়: বাণিজ্যমন্ত্রী

১৭

ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত!

১৮

আশুলিয়া থানার উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা ও র‌্যালি

১৯

সাংবাদিকদের সম্মানে জেলা জামায়াতে ইসলামীর ইফতার

২০