Shakil Shah
৬ সেপ্টেম্বর ২০২১, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল, পুলিশের লাঠিচার্জ

ভোরের দর্পণ ডেস্ক:

জেলা আওয়ামী লীগের বিবাদমান তিন পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে নোয়াখালী পৌর এলাকায় প্রশাসনের জারি করা সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করেছে আওয়ামী লীগের এক পক্ষ। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে দুজনকে গাড়িতে তুলে নিয়ে গেলে তাঁদের এখনো আটক দেখায়নি পুলিশ। এমন পরিস্থিতিতে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় এমপি একরামুল করিম চৌধুরীর কয়েকজন সমর্থক একটি মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশের বাঁধার মুখে পড়ে।

জানা গেছে, জেলা আওয়ামী লীগ কার্যালয়, টাউন হল মোড় ও পৌরসভা ভবন সম্মুখে পুলিশ মোতায়েন রয়েছে। শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে পুলিশের পাশাপাশি র‍্যাবের টহল রয়েছে। আইনশৃঙ্খলা ভঙ্গকারিদের আইনের আওতায় আনতে কাজ করছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় সাংসদের ২০-২৫ জন কর্মী একটি মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আসলে পুলিশ তাতে বাঁধে দেয়। এ সময় নেতা কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। লাঠিচার্জে বেশ কয়েকজন নেতা কর্মী আহত হয় বলে জানা গেছে। এ ছাড়া এমপির সমর্থকেরা শহরের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে মিছিল করেছে।

১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ১৪৪ ধারা ভঙ্গ করে  জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) দীপক জ্যোতি খিসা জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে প্রশাসন।

প্রসঙ্গত, সোমবার সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও টাউন হল মোড়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিন কর্তৃক সমাবেশ ও জনসভা করার ঘোষণা দেন। একই সময় পৌর নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী পৌরসভা চত্বরে কর্মীরা সমাবেশের ঘোষণা দেন পৌর মেয়র শহিদ উল্লাহ খান সোহেল। এই পরিস্থিতিতে পৌর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোববার সন্ধ্যায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। এর আগে রোববার টাউন হল মোড়সহ শহরের বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন আওয়ামী লীগের তিন পক্ষের নেতা কর্মীরা। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৯ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে স্মার্ট কার্ড নিয়েও পণ্য পেলেন না অর্ধশতাধিক মানুষ

জাতিসংঘের দায়িত্বশীল ব্যাংকিং নীতিমালায় সিটি ব্যাংকের অন্তর্ভুক্তি

সিংড়ার চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত

নবনির্বাচিত সংসদ সদস্য মহোদয়ের সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

শিক্ষার মানোন্নয়নে সাংসদ খোকন তালুকদারের সাথে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

সোনাহাট সেতু পরিদর্শনকালে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিলেন এমপি আনোয়ারুল

মাদারীপুর হাসপাতালে ২১ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্য সেবার স্বস্তি

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাঁশখালীতে ১১ দল ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল

১০

মোরেলগঞ্জে এম পি আব্দুল আলিম এর সংবাদ সম্মেলন

১১

কুবিতে’ বরুড়া ছাত্র- ছাত্রী পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

ইরান যুদ্ধের মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেন কিম

১৩

আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

১৪

ঈদের ছুটি আরও বাড়ল

১৫

‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ : সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও

১৬

বাগেরহাটে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

১৭

কর্মচারীর ছুরিকাঘাতে ইবির সমাজকল্যাণ বিভাগের সভাপতি নিহত

১৮

৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

১৯

এবার সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

২০