Shakil Shah
১৩ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে দরিদ্র কিশোরীকে তথ্যমন্ত্রীর ভ্যান উপহার

DCIM CAMERA

পঞ্চগড় প্রতিনিধি:

 

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন এলাকা ছোট্ট একচালা ঘরে অসুস্থ বাবাকে নিয়ে ভাড়ায় থাকা দরিদ্র কিশোরী আকলিমা আক্তার(১২)কে দুটি ভ্যান ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার দুপুরে মন্ত্রীর পক্ষ থেকে পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট দুইটি ভ্যান ও নগদ টাকা তুলে দেন আকলিমার হাতে । এ সময় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ১২ বছরের আকলিমা ভাগ্যের কষাঘাতে অসুস্থ্ বাবাকে নিয়ে ঢাকা থেকে পঞ্চগড়ে এসে রেলস্টেশন এলাকায় একটি ছোট্ট ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। যে বয়সে তার স্কুলে যাওয়ার কথা সেই বয়সে ওই কিশোরী প্রতিদিন ভিক্ষাবৃত্তি করে নিজেদের খাওয়া দাওয়া আর বাবার ওষুধের টাকা জোগার করত । মা ও আর কোন ভাই-বোন না থাকায় গত এক বছর যাবৎ এই কাজটি করে আসছেন আকলিমা । বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর নজরে আসে তথ্যমন্ত্রীর। তিনি ওই কিশোরীর লেখাপড়াসহ রোজগারের জন্য দুটি ভ্যান ও নগদ ৫ হাজার টাকা অর্থ সহায়তা পাঠান। একই সাথে তাদের বসবাসের জন্য একটি ঘর নির্মাণের জন্যও স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেন তথ্যমন্ত্রী ।

 

এসময় আকলিমার বাবা হেলাল উদ্দিন জানান, তার পৈতৃক বাড়ি ছিল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায়। ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন তিনি। তাঁর প্রথম স্ত্রীর পাঁচ ছেলে ও এক মেয়ে। দ্বিতীয় বিয়ের পর স্ত্রীকে নিয়ে সাভার এলাকায় আলাদা থাকতেন হেলাল। সেখানেই জন্ম হয় আকলিমার। তার বয়স যখন দুই বছর, তখনই ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত হয়ে মারা যান আকলিমার মা নাসিমা বেগম। এরপরই ছোট মেয়েকে নিয়ে অসহায় হয়ে পড়েন তিনি । দীর্ঘদিন আশপাশের লোকজনের কাছে মেয়েকে রেখে কাজে যেতেন। অনেক কষ্টে মেয়েকে বড় করে স্থানীয় একটি স্কুলে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়িয়েছেন। তিন বছর আগে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, চোখে কম দেখাসহ নানা রোগে আক্রান্ত হন তিনি। ফলে আর কাজ করতে পারেন না। তথ্যমন্ত্রীর উপহার পেয়ে খুশি হন আকলিমা ও তার বাবা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালক

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

চন্দনাইশে ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

কাপাসিয়ায় গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

১০

কাহালুতে বাদশা সালমান মানবিক সহায়তা উপহার খেজুর

১১

বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ

১২

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

১৩

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

১৫

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

১৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

১৭

কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

১৮

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

১৯

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

২০