Shakil Shah
৩ নভেম্বর ২০২১, ৪:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মা সেতু প্রকল্পে মেগা দুর্নীতি হয়েছে : মির্জা ফখরুল

ভোরের দর্পণ ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের কাজগুলো হচ্ছে তাদের দুর্নীতির উন্নয়ন। কারণ এই সরকারের সময় যেসব মেগা প্রজেক্ট করা হয়েছে, সেসব মেগা দুর্নীতির জন্য। সরকার পদ্মা সেতুকে সবচেয়ে বড় সফল প্রকল্প দাবি করলেও সেখানে হয়েছে মেগা দুর্নীতি। যে পদ্মা সেতুর কাজ ১০ হাজার কোটি ডলার বরাদ্দ নিয়ে শুরু হয়েছিল, এখন সেই প্রকল্প ৪০ হাজার কোটিতে গিয়ে ঠেকেছে। ঠিক এভাবে প্রতিটি প্রজেক্টে ৪/৫ গুণ করে বরাদ্দ বাড়ানো হচ্ছে।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ মনে করে হিন্দু সম্প্রদায় তাদের ব্যক্তিগত সম্পত্তি। সেই ভাবেই তাদের সঙ্গে মেলামেশা করে। অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন সাম্প্রায়িক ঘটনাগুলো নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে দেখা যায় বেশিরভাগ সংঘাতের পেছনে আওয়ামী লীগের লোকজনের হাত রয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২০০৮ সালের নির্বাচনের আগে দেশের সম্পদ লুটপাট ও দুর্নীতির অভিযোগে মিডিয়াসহ আন্তজার্তিক পর্যায়ে প্রচারণা চালানো হয়। তারই ফলশ্রুতিতে তার বিরুদ্ধে সম্পূর্ণ অযৌক্তিক ও বেআইনিভাবে বিভিন্ন মামলা দেওয়া হয়। এখন তার বিরুদ্ধে ওই সব মামলায় সাজা দেওয়া হচ্ছে। অথচ একটি মামলার বিচারে তাকে বেকসুর খালাস দেওয়া হয়। বর্তমান সরকার তারেক রহমানের বিরুদ্ধে যত অভিযোগ এনেছিল তার কোনোটাই প্রমাণ করতে পারেনি। এমনকি পৃথিবীর কোথাও কোনো দেশে তার ব্যাংক হিসাব খুঁজে পাওয়া যায়নি। সেই সঙ্গে দুর্নীতির কোনো চিহ্ন তারা খুঁজে পায়নি।

বিএনপি মহাসচিব বলেন, বিভিন্ন মিথ্যা মামলায় সাজা দিয়ে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার পথে অন্তরায় সৃষ্টি করা হয়েছে। যেদিন তারেক রহমান এই দেশে আসবেন, সেদিন ঢাকার মাটিতে গণমানুষের ঢল নামবে। এতো মানুষকে নিয়ন্ত্রণ করা কারও পক্ষে সম্ভব হবে না।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এয়ার অ্যাস্ট্রা ৩ দিনব্যাপী পর্যটন মেলাটি ঢাকায় শুরু হচ্ছে ৯ এপ্রিল

ব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে শ্রমজীবীদের ঈদ উপহার

ধনবাড়ীতে বিএনপি’র পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা ওয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত

সিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি

উলিপুরে বিপণিবিতানে ক্রেতার উপচে পড়া ভীড়, নারী ক্রেতার উপস্থিতি চোখে পড়ার মত

লালপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে অভিযান

সিরাজদিখানে ৩১ টি মাদ্রাসা-এতিমখানা ও মসজিদে খেজুর বিতরণ

১০

লালপুরে ভিজিএফের চাল বিতরণ

১১

ধুনটে বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

১২

পরিবহন সেক্টরসহ সব পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে

১৩

সংসদে সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কারের ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র

১৫

শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমানের

১৬

উলিপুরে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালক

১৭

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

১৮

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

১৯

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

২০