Shakil Shah
১৩ জুন ২০২৪, ৭:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পশুর হাটে নিজের পালিত ষাঁড়ের গুঁতোয় প্রাণ গেল কৃষকের

পশুর হাটে নিজের পালিত ষাঁড়ের গুঁতোয় প্রাণ গেল কৃষকের

কুরবানির পশুর হাটে নিজের পালিত ষাঁড়ের গুঁতোয় মনু মিয়া (৫৫) নামে এক কৃষকের প্রাণ গেল। বৃহস্পতিবার দুপুরে তাহিরপুরের বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে কুরবানির পশুর হাটে এ ঘটনা ঘটে।

নিহত মুন মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে।

নিহত কৃষক মনু মিয়ার পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মনু মিয়া ও তার ভাই নানু মিয়ার লালিত একটি ষাঁড় বিক্রির জন্য উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে থাকা কুরবানির পশুর হাটে নিয়ে আসেন। দুপুরের দিকে হঠাৎ করেই ষাঁড়টি উত্তেজিত হয়ে মনু মিয়ার গোপনাঙ্গে শিং দিয়ে গুঁতো মারে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এরপর স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম বলেন, কুরবানির পশুর হাটে নিজের লালিত ষাঁড়ের গুঁতোয় এক কৃষক মারা গেছেন বলে জানতে পেরেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০