Ibrahim Atiullah Anik
২৭ অক্টোবর ২০২৫, ৩:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানি বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে ঢাকা

পাকিস্তানি বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে ঢাকা

প্রায় দুই দশক পর অনুষ্ঠিত বাংলাদেশ–পাকিস্তান নবম যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) বৈঠকে পাকিস্তানি বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার চেয়েছে ঢাকা।

সোমবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা। বৈঠকে কৃষি গবেষণা, হালাল ফুড, তথ্যপ্রযুক্তি (আইটি) ও নৌপরিবহনসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে আলোচনা হয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী আলোচনার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক। অর্থ উপদেষ্টা বলেন, “দুই দেশের মধ্যে নৌপথ ও আকাশপথে যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি সার্ককে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েও আমরা কথা বলেছি।”  অন্যদিকে পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, “এই বৈঠকের মাধ্যমে দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়বে।” তিনি জানান, বাংলাদেশের পাট ও ওষুধ আমদানির বিষয়েও পাকিস্তান আগ্রহ প্রকাশ করেছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্যমতে, দুই দেশের বাণিজ্যে এখনো বড় ঘাটতি রয়েছে। ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশ পাকিস্তান থেকে প্রায় ৭৮৭ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে, বিপরীতে পাকিস্তানে রপ্তানি করেছে মাত্র ৮০ মিলিয়ন ডলারের পণ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০