Ibrahim Atiullah Anik
২২ নভেম্বর ২০২৫, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুঁজিবাজারে মূলধন বেড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা

পুঁজিবাজারে মূলধন বেড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা

গত সপ্তাহে দেশের পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এক সপ্তাহে ৩ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে। তবে ওষুধ–রসায়ন ও টেলিযোগাযোগ খাত এ সময়ে নেতিবাচক রিটার্ন দিয়েছে—এ তথ্য তুলে ধরা হয়েছে ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদনে।

সপ্তাহের লেনদেন বিশ্লেষণে দেখা যায়, ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ১৬৬ দশমিক ৩২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৯ পয়েন্টে, যা ছিল আগের সপ্তাহে ৪ হাজার ৭০৩ পয়েন্ট। একই সময়ে ডিএস-৩০ সূচক ২৬ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৮৭৮ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ডিএসইএস ৪১ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮ পয়েন্টে। গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৬৯টি কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড ও করপোরেট বন্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৪৭টির দাম বেড়েছে, কমেছে মাত্র ১৮টির, আর ৪টির দর ছিল অপরিবর্তিত। লেনদেন হয়নি ৪৪টির। সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, ওয়ালটন, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ার। সপ্তাহজুড়ে অধিকাংশ শেয়ারের দাম বাড়ায় বাজার মূলধন বেড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা। সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৯৭৪ কোটি টাকা, যা সপ্তাহ শেষে বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৮১ হাজার ৭৯৪ কোটি টাকায়। অর্থাৎ মূলধন বেড়েছে ৭ হাজার ৮২০ কোটি টাকা (১.১৬ শতাংশ)।

সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসইতে দৈনিক গড়ে ৩৯৭ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের ৩৫৪ কোটি ৩৫ লাখ টাকার তুলনায় ১২ দশমিক ১৯ শতাংশ বেশি। খাতভিত্তিক লেনদেনে প্রকৌশল খাত ছিল শীর্ষে, যা মোট লেনদেনের ১২ দশমিক শূন্য ১ শতাংশ। দ্বিতীয় স্থানে ওষুধ ও রসায়ন (১১.৬৬%) এবং তৃতীয় স্থানে বস্ত্র খাত (১১.২২%)। ব্যাংক খাত ১০.১৯ শতাংশ নিয়ে ছিল চতুর্থ স্থানে এবং জ্বালানি–বিদ্যুৎ খাত ১০.০৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে পঞ্চম স্থানে। খাতভিত্তিক রিটার্নে দেখা যায়, দুটি খাত বাদে সব খাতই ইতিবাচক রিটার্ন দিয়েছে। সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে কাগজ ও মুদ্রণ খাত—১৩.৩৯ শতাংশ। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান খাত ৯.৭১, সিরামিক ৮.২৮ এবং তথ্যপ্রযুক্তি খাত ১২.০৫ শতাংশ লাভে ছিল। বিপরীতে টেলিযোগাযোগ খাত ০.৯ শতাংশ এবং ওষুধ–রসায়ন খাত ০.৫ শতাংশ নেতিবাচক রিটার্ন দিয়েছে।

অন্যদিকে দেশের দ্বিতীয় পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১.৮০ শতাংশ, দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৪২ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ১.২০ শতাংশ বেড়ে হয়েছে ৮ হাজার ৪১৯ পয়েন্ট। সিএসইতে সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৪৬ কোটি ৭৭ লাখ টাকা, যা আগের সপ্তাহের ৮০ কোটি ৩৬ লাখ টাকার তুলনায় কম। সেখানে লেনদেন হওয়া ২৭৫টি সিকিউরিটির মধ্যে ১৯৬টির দর বেড়েছে, কমেছে ৬৮টির এবং ১১টির দর অপরিবর্তিত ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০