Ibrahim Atiullah Anik
২০ নভেম্বর ২০২৫, ৬:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেনী-০১ থেকে এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন ওমর ফারুক

ফেনী-০১ থেকে এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন ওমর ফারুক

ফেনী-০১ (পরশুরাম–ফুলগাজী–ছাগলনাইয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও দলের জেলা সংগঠক মো. ওমর ফারুক।

বুধবার (১৯ নভেম্বর) তিনি রাজধানীর বাংলামোটরস্থ এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। জানা গেছে, তিনি এ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

একই আসনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জামায়াতে ইসলামী প্রার্থী হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস. এম. কামাল উদ্দিন। ওমর ফারুক বর্তমানে ফেনী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নরত। তিনি ২০১৯ সালে ফুলগাজী শ্রীপুর ইস্কান্দারিয়া দাখিল মাদরাসা থেকে দাখিল এবং ২০২১ সালে ঢাকা তেজগাঁও কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন।

এছাড়া তিনি ফুলগাজী আশ্রাফিয়া মাদ্রাসা এবং ফেনী রশিদিয়া মাদ্রাসা থেকে হাফেজ হন। এর আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ফেনী জেলার সমন্বয়কের দায়িত্ব পালন করেন এবং জুলাই অভ্যুত্থান–পরবর্তী ফেনী জেলার আন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দেন।

ফেনীভিত্তিক সংস্কার কার্যক্রমের লক্ষ্যে তিনি মানবাধিকারভিত্তিক সংগঠন টিম অনির্বাণ প্রতিষ্ঠা করেন, যা গত এক বছরেরও বেশি সময় ধরে সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি বিরোধী ক্যাম্পেইন, সচেতনতা কার্যক্রম ও সেমিনার পরিচালনা করে আসছে। চব্বিশের বন্যায় তিনি ফেনী-০১ কেন্দ্রিক উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে রেস্কিউ টিম গঠন করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি টিম অনির্বাণ-এর প্রতিষ্ঠাতা উপদেষ্টা, ফেনী জেলা রেড ক্রিসেন্টের সদ্য সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ও আজীবন সদস্য। পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেবামূলক সংগঠনের সঙ্গেও যুক্ত আছেন। তার পিতা মরহুম নুর আহাম্মদ ছিলেন ফুলগাজী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং মাতা শাহেনা আক্তার একজন গৃহিণী।

মনোনয়ন সংগ্রহ প্রসঙ্গে ওমর ফারুক বলেন, “দেশের সিস্টেম পরিবর্তন ও চলমান সংস্কার কার্যক্রমে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে আমি ফেনী-০১ আসন থেকে এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করেছি।” বেগম খালেদা জিয়ার আসন থেকে মনোনয়ন সংগ্রহের বিষয়ে তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসনকে তিনটি আসনে মনোনয়ন দেওয়া হলেও বিশেষত বগুড়া-৭ আসনে তিনি নির্বাচন করবেন বলে জানা গেছে।

বাকি দুটি আসনে তার নামকে সামনে রেখে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে, যেন ফেনী-০১ ও দিনাজপুর-০৩ আসন বিএনপির হাতছাড়া না হয়। বগুড়া-০৭ আসনটি আপোষহীন নেত্রী বেগম জিয়ার সম্মানার্থে এনসিপি ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানতে পেরেছি। আশা করি, দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০