Bhorer Darpan
১৩ অগাস্ট ২০২৪, ৩:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বজ্রপাতে মৃত ব্যক্তির মরদেহ চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা

বজ্রপাতে মৃত ব্যক্তির মরদেহ চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা

শেরপুরের নালিতাবাড়ীতে বজ্রপাতে মৃতের মরদেহ কবর থেকে চুরি করতে এসে জনতার হাতে নূর ইসলাম নামে একজন আটক হয়েছে। সোমবার (১২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মরিচপুরান ইউনিয়নের কোন্নগর রাজাখালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, শনিবার (১০ আগস্ট) ধান খেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত হন ওই গ্রামের সোহেল রানা নামে এক কৃষক। পরে ওই দিনই তাকে বাড়ির আঙিনায় দাফন করা হয়। সোমবার রাত ১২টার দিকে বাড়ির আঙিনায় থাকা ওই কবর থেকে মরদেহ চুরি করতে কবরের উপরে থাকা পলিথিন টানছিল উত্তর কোন্নগর গ্রামের নূর ইসলাম। এ সময় প্রতিবেশি হেলাল উদ্দিন বাইরে বের হলে কবর থেকে কাউকে পলিথিন সরাতে দেখে চিৎকার দেন। এতে ওই ব্যক্তি দৌড়ে ঝোপের আড়াল হয়ে পাশে থাকা ভোগাই নদীতে আত্মগোপন করে। একই সময় মোকছেদুল নামে অপর একজন লাশ চুরি করতে আসা নূর ইসলামকে দেখে ফেলেন। ততক্ষণে এলাকাবাসী জড়ো হয়ে যান এবং নূর ইসলামকে জনরোষ থেকে বাঁচাতে ঘরে আটকে রাখেন। চোর নূর ইসলাম উত্তর কোন্নগর গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি এলাকায় চোর হিসেবে চিহ্নিত।

মরিচপুরান ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকৃত নূর ইসলামকে গ্রাম পুলিশের পাহারায় রাখা হয়েছে। তাকে আইনের আওতায় তুলে দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০