Admin Panel
১৫ এপ্রিল ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। চৈত্র সংক্রান্তির মাধ্যমে ১৪৩২ সনকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হয়েছে নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দ।

বর্ণিল আয়োজনে নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচিতে ছিল বৈশাখী শোভাযাত্রা, বর্ষবরণ উৎসব, পান্তা—ইলিশ, পিঠা—পুলি, দেশীয় মিষ্টান্নসহ ঐতিহ্যবাহী খাবারের স্টল এবং নানান লোকজ পরিবেশনা।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্লাজা চত্বর থেকে সকাল ৯ টায় শুরু হয় বৈশাখী শোভাযাত্রা। ঢাক—ঢোল, পটচিত্র, ফেস্টুন, হাতপাখা, প্ল্যাকার্ডসহ শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে খেলার মাঠের পূর্বকোণের আমবাগানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে শুরু হয় বৈশাখী উৎসব। উৎসবের সাংস্কৃতিক পর্বে পরিবেশন করা হয় নববর্ষের আগমনী সঙ্গীত, লোকসংগীত, দলীয় সংগীত, নৃত্য, আঞ্চলিক গীতিনাট্য এবং উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী গম্ভীরা। গম্ভীরার মাধ্যমে বাংলা সন প্রবর্তনের ইতিহাস এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সম্পর্কে তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য মোহাম্মদ আলী দ্বীন, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো. শহীদুর রহমান,  প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. শামীম আহমদ, ব্যবসা ও আইন অনুষদের ডীন ড. কানিজ হাবিবা আফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেসুর রহমান, রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ(অব.), প্রক্টর ডা. মো. আব্দুল আউয়াল, পরীক্ষা নিয়ন্ত্রক পারমিতা জামান, প্লানিং এবং ডেভেলপমেন্টের উপ—পরিচালক মো. সিরাজুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গান পরিবেশন করেন। এরপর বাংলা সংস্কৃতিকে প্রতিনিধিত্বকারী একটি ফ্যাশন শো—এর মাধ্যমে বৈশাখী উৎসবের পরিসমাপ্তি ঘটে। দিনব্যাপী এই উৎসবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রূপ নেয় এক খন্ড রঙিন বাংলায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০