Bhorer Darpan
৫ সেপ্টেম্বর ২০২৪, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ আর ভারতের সেবাদাসে পরিণত হবে না : মামুনুল হক

বাংলাদেশ আর ভারতের সেবাদাসে পরিণত হবে না : মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, গত ১৫ বছর ধরে ভারত বাংলাদেশের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের স্বার্থ হাসিল করার জন্য ১৮ কোটি মানুষের স্বার্থের কথা তারা চিন্তা করেনি। তাই বাংলার মানুষ শেখ হাসিনাকে বিতাড়িত করে ভারতকে উচিত জবাব দিয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি। 

মামুনুল হক বলেন, বাংলাদেশ আর কোনোও দিন ভারতের সেবাদাসে পরিণত হবে না। ভারতের কোনোও দালাল সরকার বাংলাদেশের ক্ষমতায় বসতে পারবে না। ভারত আমাদের প্রতিবেশী বন্ধু, বন্ধুর মতো থাকবে। আবারও যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত নাক গলাতে আসো তাহলে তাদের উচিত জবাব দেওয়া হবে। 

তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছিলেন। এই দেশের ১৮ কোটি মানুষকে নরেন্দ্র মোদির গোলাম বানাতে চেয়েছিলেন। সেই সাথে এই দেশের কোটি কোটি টাকা তিনি বিদেশে পাচার করেছেন। বর্তমানেও শেখ হাসিনা ৫ আগস্টের গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে ভারত বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে ষড়যন্ত্রকারীদের বিরদ্ধে।

মামুনুল হক বলেন, শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার এটা করতে ব্যর্থ হলে এদেশের মানুষ বরদাস্ত করবে না। শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের সদস্য, সকল দুর্নীতিবাজ কর্মকর্তা, কর্মচারীদের বিচারের আওতায় আনতে হবে। গত ১৫ বছরে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত এনে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। এগুলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চ্যালেঞ্জ।

গণসমাবেশ শেষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ এবং বিভিন্ন জেলার বন্যাদুর্গত মানুষদের জন্য দোয়া করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০