Shakil Shah
১৭ সেপ্টেম্বর ২০২১, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলা টাইগার্সের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ

সব ঠিক থাকলে আগামী ১৯ নভেম্বর থেকে মাঠে গড়াবে টি-টেন ক্রিকেটের আসন্ন মৌসুম। ১০ ওভারের এই টুর্নামেন্টের পর্দা নামবে ৪ ডিসেম্বর। ১৫ দিনের আসরের জন্য বাংলা টাইগার্স তাদের হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল’কে। ২০১১-২০১২ সালে টাইগারদের দায়িত্ব পালন করেছেন তিনি।

এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বাংলা টাইগার ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও কোচ আফতাব আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন স্টুয়ার্ট ল। এবারের মৌসুমের আগে বাংলা টাইগার্স ব্যাটিং পরামর্শক হিসেবে বেছে নিয়েছে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার পল নিক্সনকে। বোলিং কোচের দায়িত্ব সামলাবেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়ান বোলিং কোচ শন টেইট।

বাংলা টাইগার্স এবার তাদের আইকন হিসেবে বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিকেটার ও দেশটির সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে। এই প্রোটিয়া ক্রিকেটারের কাঁধেই উঠছে অধিনায়কের দায়িত্ব।

১০ ওভারের এই ক্রিকেট টুর্নামেন্টের সবকয়টি ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। টুর্নামেন্ট শুরুর আর খুব বেশিদিন বাকি না থাকায় নিজেদের দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০