bhorerdarpan
১৫ নভেম্বর ২০২০, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ট্রাক, শিশু নিহত

বাগেরহাটের ফকিরহাটে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ায় জান্নাতুল মাওয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও তিনজন।

শনিবার (১৪ নভেম্বর) রাতে ফকিরহাট উপজেলার বিশ্বরোড সংলগ্ন সকাল-সন্ধ্যা হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের নিচে আটকে পড়া জাকিয়া বেগম (৪৫) নামে গুরুতর আহত এক নারীকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। অন্য আহত ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের নাজমুল শেখের মেয়ে শিরিনা বেগম (২৪) ও সাথি বেগমকে (১৮) ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত জান্নাতুল মাওয়া ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের কবির শেখের মেয়ে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম আবু সাঈদ মোহাম্মাদ খায়রুল আনাম  বলেন, শনিবার রাতে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বিশ্বরোড সংলগ্ন সকাল-সন্ধ্যা হোটেলের সামনে অন্য একটি ট্রাককে সাইড দিতে গিয়ে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে ট্রাকের চাপায় এক শিশু নিহত হয়। এসময় আহত হয়েছেন আরো তিন নারী। ঘটনার পর পরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। ট্রাকটি আটক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালক

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

চন্দনাইশে ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

কাপাসিয়ায় গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

১০

কাহালুতে বাদশা সালমান মানবিক সহায়তা উপহার খেজুর

১১

বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ

১২

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

১৩

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

১৫

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

১৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

১৭

কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

১৮

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

১৯

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

২০