Online Desk
১০ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে অগ্নিকাণ্ডে পুরোনো শীত কাপড় মার্কেটের ১৫ দোকান ও একটি ডায়গনস্টিক সেন্টার সম্পূর্ণ পুড়ে গেছে। এতে এক কোটি ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতে শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পুরাতন শীত কাপড়ের মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দু’ঘণ্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে।

ব্যবসায়ীদের দাবি, হেলথ কেয়ার ডায়গনস্টিক সেন্টার ও ১৫টি পুরাতন কাপড়ের দোকান আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। এতে তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্থ হেলথ কেয়ার ডায়গনস্টিক সেন্টারের অন্যতম মালিক জাহিদ চাকলাদার বলেন, আগুনে আমদের সব শেষ হয়ে গেছে। অনেক কষ্টে ডায়গনস্টিক সেন্টারটি করেছিলাম, আগুনে সব শেষ হয়ে গেল।

ক্ষতিগ্রস্থ এক কাপড় ব্যবসায়ী লিটু খান জানান, আসলে ঋণ করে ব্যবসা শুরু করে ছিলাম। ঈদের জন্য মালামাল আনব, তাই কিছু নগদ টাকাও ছিল দোকানে, সব শেষ হয়ে গেল। আমাদের ১৫জন ব্যবসায়ী ও ডায়গনস্টিক সেন্টার মিলে অন্তত দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন এই ব্যবসায়ী।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাগেরহাটের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শেখ মামুনুর রশিদ বলেন, বাগেরহাট ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০