Online Desk
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি: রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)–এর নিজস্ব উদ্যোগ ও বাস্তবায়নে প্রবীণ কল্যাণ কর্মসূচির আওতায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বিষ্ণুপুর মুন্সিবাড়িতে একটি প্রবীণ সামাজিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। নতুন এ কেন্দ্রটি স্থানীয় প্রবীণদের মিলনমেলা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরামর্শ প্রদান এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিকের পরিচালক আফরোজা লায়লা। তিনি বলেন, সমাজে প্রবীণদের অবদান অপরিসীম। তাঁদের অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে সমাজ উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। প্রবীণদের সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে রিক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রিকের সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌসী বেগম গিতালী, ডিভিশনাল ম্যানেজার (পিরোজপুর) মোঃ নাসির উদ্দিন, জোনাল ম্যানেজার (পিরোজপুর জোন) মোঃ আখতারুজ্জামান, আঞ্চলিক সমন্বয়কারী (প্রবীণ কল্যাণ কর্মসূচি) ফারুক রহমান এবং রিকের এরিয়া ম্যানেজার (বাগেরহাট) মোঃ ইনছান আলী। বক্তারা বলেন, প্রবীণদের জন্য একটি নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করা সময়ের দাবি। এ কেন্দ্র সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রবীণদের পক্ষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. মতিয়ার রহমান। তিনি প্রবীণদের কল্যাণে এমন উদ্যোগ গ্রহণের জন্য রিক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং কেন্দ্রটিকে সক্রিয় ও কার্যকর রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেমরতা ইউনিয়ন প্রবীণ কল্যাণ কর্মসূচির সভাপতি মো. দেলোয়ার হোসেন। এ সময় রিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বেমরতা ইউনিয়নের প্রবীণ কল্যাণ কর্মসূচির সভাপতি-সচিবসহ সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ প্রবীণদের সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধি ও তাদের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০