Online Desk
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: যখন বিএনপি ক্ষমতায় আসে যখন আওয়ামী লীগ ঘর ছেড়ে পালায় আর যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন বিএনপি ঘর ছেড়ে পালায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনের হাতপাখার প্রার্থী মুঃ আবু বক্কর ছিদ্দিকীর পক্ষে শনিবার দুপুরে পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় এমন মন্তব্য করেন চরমোনাই পীর।

চরমোনাই পীর বলেন, বিএনপি ও জামায়াতের জোট ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে পরিচালনার জন্য নির্ধারণ করেনি। তারা রাষ্ট্র পরিচালনা করবে প্রচলিত গণতান্ত্রিক আইন অনুযায়ী। তিনি বলেন, সরকার ক্ষমতায় এলে ফাঁসির আসামী খালাস পেয়ে যায়। দেশের টাকা বিদেশে পাচার হয়ে যায়। ৫৪ বছর ভোট দিয়ে যা চেয়েছি তা আমরা পাইনি। পেয়েছি দুর্নীতিতে তামাম দুনিয়ায় পাঁচ বার চ্যাম্পিয়ন।

চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, সকল দলের লোকসহ সংখ্যালঘুরা চরমোনাইয়ের কাছে নিরাপদ। ৫ আগস্টের পর এক শ্রেণি নেমেছিল চাঁদাবাজি ও দখলবাজীতে। যখন ইসলামী আন্দোলন সংখ্যালঘুদের জানমান রক্ষায় নিয়োজিত ছিল।

জনসভায় চরমোনাই পীর পটুয়াখালী-৩ আসনের হাতপাখার প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক?

জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরান -জিসাফ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জের দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত

খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে পলাশে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বাঞ্ছারামপুরে ৭৯ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

সিংড়ার শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করছি -এমপি আনু

রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ছয় ইটভাটায় সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ আখতারুজ্জামান মিয়া

ধুনটে নারী সহ ২ মাদকসেবীর কারাদণ্ড

১০

শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে বেঁধে নির্যাতন, ছেলের ২ মাসের কারাদণ্ড

১১

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে লালমোহনে র‌্যালি ও আলোচনা সভা

১২

সুন্দরবনের অজগরের পেটে কৃষকের আস্ত ছাগল!

১৩

পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

১৪

যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা কমিটিতে প্রতিনিধিত্বমূলক কাঠামো পুনর্গঠন ও নবগঠিত কমিটি বাতিলের দাবি

১৫

শ্রীপুরে পোশাক শ্রমিক ছুরিকাঘাতে হত্যা, দ্বিতীয় স্বামী, স্ত্রী ও মেয়ে গ্রেফতার

১৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

১৭

মিসাইল হামলায় নিহত বাচ্চুর পরিবারের পাশে এমপি জালাল

১৮

কাহালুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৯

কাহালুতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

২০